Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বার্সেলোনায় প্রথম হারের স্বাদ পেলেন কোচ জাভি, ঘরের মাঠেই চূর্ণ পিকেরা

দ্য ওয়াল ব্যুরো: বার্সেলোনা কোচ হিসেবে প্রথম হার দেখতে হল জাভি হার্নান্ডেজকে। তাঁর কোচিংয়ে শুরু থেকেই ছন্দ বজায় ছিল বার্সার। কিন্তু সফলতার পাশে ব্যর্থতাও যে পাশাপাশি হাঁটে, সেটি বুঝতে পারলেন এই কিংবদন্তি। এস্পানিওল এবং ভিয়ারিয়ালের বিপক্ষে

বার্সেলোনায় প্রথম হারের স্বাদ পেলেন কোচ জাভি, ঘরের মাঠেই চূর্ণ পিকেরা

শেষ আপডেট: 5 December 2021 18:13

দ্য ওয়াল ব্যুরো: বার্সেলোনা কোচ হিসেবে প্রথম হার দেখতে হল জাভি হার্নান্ডেজকে। তাঁর কোচিংয়ে শুরু থেকেই ছন্দ বজায় ছিল বার্সার। কিন্তু সফলতার পাশে ব্যর্থতাও যে পাশাপাশি হাঁটে, সেটি বুঝতে পারলেন এই কিংবদন্তি। এস্পানিওল এবং ভিয়ারিয়ালের বিপক্ষে পরপর দুই ম্যাচ জয়। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার সঙ্গে ড্র, একটা ফিলগুড আবহ ছিল বার্সা শিবিরে। জাভির কোচিংয়ে হার, তাও আবার ঘরের মাঠে। ন্যু ক্যাম্পে বার্সেলোনা ১-০ গোলে হেরে গিয়েছে রিয়াল বেটিসের কাছে। ম্যাচের একেবারে শেষ দিকে এসে রিয়াল বেটিসের হয়ে একমাত্র জয়ের গোলটি করেন হুয়ানমি। এই পরাজয়ের পর ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগায় সপ্তম স্থানে বার্সা। ৩০ পয়েন্ট নিয়ে রিয়াল বেটিস রয়েছে তিন নম্বরে। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। খেলার একমাত্র গোলটি আসে ৭৯ মিনিটে হুয়ানমির পা থেকে। সার্জিও ক্যানালেস এবং ক্রিশ্চিয়ান তেয়ো একসঙ্গে দুর্দান্তভাবে কাউন্টার অ্যাটাকে উঠে আসে। এরপর হুয়ানমিকে বলটি তৈরি করে দেয় গোলের জন্য। তিনি লক্ষ্যভেদ করতে ভুল করেননি। জাভি আক্রমণভাগে রেখেছিলেন ফিলিপ কুটিনহোকে। তাঁর সঙ্গে ছিলেন মেমপিস ডিপে এবং আবদে এজালজৌলি। কিন্তু জাভির এই আক্রমণভাগ খুব বেশি সুযোগই তৈরি করতে পারেনি। তারওপর ৩৬ মিনিটে আহত হয়ে মাঠ ছেড়ে যান গ্যাবি। তাঁর পরিবর্তে মাঠে নামনে রিকি পিগ। ডেম্বেলেকে নামাতেও খেলার রং বদল হয়নি। ম্যাচ হারের পরে দৃশ্যতই হতাশ লেগেছে কোচ জাভিকে। তিনি জানিয়েছেন, আমাদের গোলের সুযোগগুলিকে কাজে লাগানো উচিত ছিল। আমরা এই হারের যোগ্য নই।    

```