
শেষ আপডেট: 11 March 2024 14:30
দ্য ওয়াল ব্যুরো: এমএস ধোনির মতো নো লুক রান আউট করলেন লিটন দাস। বাংলাদেশের এই নামী উইকেটরক্ষক নো লুক রান আউট করে মনে করালেন ধোনিকে।
বাংলাদেশের বিরুদ্ধে টি ২০ সিরিজ জিতে গিয়েছে শ্রীলঙ্কা। শেষ ম্যাচে কার্যত শ্রীলঙ্কার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ শিবির।
সিরিজ ড্র করে মাঠে নামলেও শেষরক্ষা করতে পারেনি বাংলাদেশ শিবির। কিন্তু সেখানেই নজর কেড়েছেন লিটন দাস। ধোনি যেমন উইকেটের দিকে না তাকিয়ে বল ছুড়ে রান আউট করতে পারতেন। একইভাবে লিটনও উইকেটের দিকে না তাকিয়ে বল ছুড়ে শানাকাকে আউট করেছেন। সেই ভিডিও আবার ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
What a run out from Litton Das. ????pic.twitter.com/JI4kNO0KC1
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 11, 2024
ব্যাট হাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৭ রানেই সাজঘরে ফিরেছেন লিটন। শানাকা শেষের দিকে অবশ্য ঝোড়ো ইনিংস খেলা শুরু করেছিলেন। ৯ বলে ১৯ রানের ইনিংস খেলেছেন।
একটি বল মিড উইকেটে ঠেলে দিয়ে দুই রান নিতে গিয়েছিলেন শানাকা। রিয়াধ বলটি সঙ্গে সঙ্গে ছুড়ে দেন লিটনের হাতে। শানাকা আসার আগেই লিটন ভাল করে বলটি ধরতেও পারেননি। তিনিও না তাকিয়ে বলটি সোজা উইকেট দিকে ছুড়ে দেন, আর শানাকা আউটও হয়ে গিয়েছেন।