Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Bangladesh Cricket: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় বাংলাদেশের, সঙ্গে নিয়ে গেল পাকিস্তানকেও

এই জয়ের পাশাপাশি নিউজিল্যান্ড এবং ভারত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল।

Bangladesh Cricket: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় বাংলাদেশের, সঙ্গে নিয়ে গেল পাকিস্তানকেও

নাজমুলের হাফসেঞ্চুরিও বাঁচাতে পারল না বাংলাদেশকে

শেষ আপডেট: 24 February 2025 22:56

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শেষপর্যন্ত বিদায় নিল বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার (২৪ ফেব্রুয়ারি) তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে টাইগারবাহিনী ৫ উইকেটে হেরে যায়। তার থেকেও বড় কথা, বাংলাদেশের এই পরাজয়ের পাশাপাশি পাকিস্তানও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল।

বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ২৩৬ রান করতে পারে। ক্যাপ্টেন নাজমুল হুসেন শান্ত ৭৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। এছাড়া জাকের আলি ৫৫ বলে ৪৫ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে মাইকেল ব্রেসওয়েল ৪ উইকেট শিকার করেন। এছাড়া উইলিয়াম ও'রুরকি দুটো উইকেট শিকার করেন। পাশাপাশি ম্যাট হেনরি এবং জেমিসন একটি করে উইকেট শিকার করেন।

টার্গেট তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ৪৫.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে টার্গেট তাড়া করে ফেলে। রাচিন রবীন্দ্র দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ৯৫ বলে ১০০ রান করেন। এই শতরান কিউয়িদের জয়ের ভিত আরও মজবুত করে। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ, নাহিদ রানা, মেহদি হাসান এবং রিশাদ একটি করে উইকেট শিকার করেন।

এই জয়ের পাশাপাশি নিউজিল্যান্ড এবং ভারত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল। অন্যদিকে বাংলাদেশ এবং পাকিস্তান এই টুর্নামেন্ট থেকে বিদায় নিল। নিউজিল্যান্ডের এই টুর্নামেন্টে একটা রোমাঞ্চকর মোড় নিয়ে এসেছে। এবার সেমিফাইনাল ম্যাচের জন্য় সবাই অপেক্ষা করছেন।


```