Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Bangladesh Cricket: প্রকাশ্যে বাংলাদেশের কাঙাল দশা, এ প্লাস ক্যাটেগরিতে মাত্র একজনই!

এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ বোর্ডের কাছে অনুরোধ করেছেন, তাঁকে যেন এই কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে আর না রাখা হয়।

Bangladesh Cricket: প্রকাশ্যে বাংলাদেশের কাঙাল দশা, এ প্লাস ক্যাটেগরিতে মাত্র একজনই!

বাংলাদেশ ক্রিকেট দল

শেষ আপডেট: 11 March 2025 14:29

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার (১১ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি ঘোষণা করা হয়েছে। এই তালিকায় টাইগারবাহিনীর ২২ ক্রিকেটার সুযোগ পেয়েছেন। এরমধ্যে অধিকাংশ ক্রিকেটারই ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করেছিলেন। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কেন্দ্রীয় বার্ষিক চুক্তিকে মূলত পাঁচটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। এরমধ্যে শুধুমাত্র জোরে বোলার তাসকিন আহমেদকেই এ প্লাস ক্যাটেগরিতে রাখা হয়েছে। এ প্লাস ক্যাটেগরিতে শুধুমাত্র তাসকিন আহমেদই রয়েছেন। গত বছর তাসকিন শুধুমাত্র সীমিত ওভারের ক্রিকেটই খেলেছিলেন। তারপরই তাঁকে এই ক্যাটেগরিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ বোর্ডের কাছে অনুরোধ করেছেন, তাঁকে যেন এই কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে আর না রাখা হয়। সেকারেণে ২০২৫ মার্চ মাস থেকে তিনি আর কোনও কনট্র্যাক্টে থাকবেন না।

পাশাপাশি, দলের প্রাক্তন অধিনায়ক মুশফিকুর রহিম গত ৫ মার্চ ঘোষণা করে দিয়েছিলেন, একদিনের ক্রিকেট থেকে তিনি অবসর গ্রহণ করবেন। আর সেকারণে তাঁকে গ্রেড বি'তে রাখা হয়েছে। ১৮ বছরের ক্রিকেট কেরিয়ারে তিনি ২৩৯ ওয়ানডে ম্য়াচ খেলেছেন। ঝুলিতে রয়েছে ৭,৭৯৫ রান। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ৯ সেঞ্চুরি এবং ৪৯ হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে।

কোন কোন ক্রিকেটার রয়েছেন কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে?

এ প্লাস
তাসকিন আহমেদ


নাজমুল হুসেন শান্ত, মেহদি হাসান মিরাজ, লিটন দাস এবং মুশফিকুর রহিম।

বি
মোমিনুল হক, তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়, হাসান মেহমুদ এবং নাহিদ রানা।

সি
শাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি, তানজিদ হাসান, শরিফুল ইসলাম, রিশাদ হুসেন তানজিম, হাসান সাকিব, মেহদি হাসান।

ডি
নাসুম আহমেদ, খালিদ আহমেদ।


```