Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

নিউজিল্যান্ডের মাঠে ইতিহাস বাংলাদেশের, নেপিয়ারে টি ২০ ম্যাচ জিতলেন নাজমুলরা

নিউজিল্যান্ডের মাঠে এর আগে টেস্ট জিতেছিল বাংলাদেশ দল। এবার টি ২০ ম্যাচ জিতলেন নাজমুল হাসান শান্তরা।

নিউজিল্যান্ডের মাঠে ইতিহাস বাংলাদেশের, নেপিয়ারে টি ২০ ম্যাচ জিতলেন নাজমুলরা

শেষ আপডেট: 27 December 2023 16:49

দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের মাঠে এর আগে টেস্ট জিতেছিল বাংলাদেশ দল। এবার টি ২০ ম্যাচ জিতলেন নাজমুল হাসান শান্তরা। তাঁরা বুধবার পাঁচ উইকেটে ঘরের দল কিউইদের হারিয়েছে আট বল বাকি থাকতেই।

নেপিয়ারে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে নিউজিল্যান্ড করেছিল ১৩৪/৯। বিনিময়ে বাংলাদেশ ১৮.৪ ওভারে ১৩৭/৫ করে জিতে গিয়েছে। সিরিজের প্রথম ম্যাচে জিতে অনেকটা এগিয়ে গেল টাইগাররা।  ওপার বাংলার পক্ষে ৩৬ বলে ৪২ রানে অপরাজিত থাকেন ওপেনার লিটন দাস। শেষ মুহূর্তে ১৬ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন মেহেদি হাসান।

নেপিয়ারে আগের ম্যাচের মতো এই ম্যাচেও দাপট দেখিয়েছেন বাংলাদেশের বোলাররা। একই সঙ্গে টস জিতে কিউইদের আগে ব্যাটিংয়ে পাঠিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক শান্ত। তিনি চেয়েছিলেন শুরুতে বোলিং করে বিপক্ষকে নাজেহাল করতে। সেটাই হয়েছে ম্যাচে। মেহেদি হাসান ও শরিফুল ইসলাম তিনটি করে উইকেট নেন। দুটি শিকার মুস্তাফিজুর রহমানের। কিউইদের পক্ষে জেমস নিশ্যাম (৪৮) ও দলের নেতা মিচেল স্যান্টনার (২৩) রুখে না দাঁড়ালে নিউজিল্যান্ডের রান এতটাও হত না।   

১৩৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পরে ১৩ রানের ওপেনিং জুটি গড়ে আউট হন রনি তালুকদার। ৭ বলে ১০ রান করেন তিনি। অধিনায়ক নাজমুল সতীর্থ লিটন দাসের সঙ্গে ২৫ রানের জুটি গড়ে আউট হন। সৌম্য সরকার ঝড় তোলার চেষ্টা করেছিলেন। ১৫ বলে খেলেছিলেন ২২ রানের ইনিংস। কিন্তু বেন সিয়ার্সের বলে ঠকে গিয়ে ফিরে গিয়েছেন।


```