Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরাটের নামে ফিল্ডিং প্রতারণার অভিযোগ বাংলাদেশের! ক্ষুব্ধ রোহিতরা

দ্য ওয়াল ব্যুরো: ভারতের কাছে শেষ বলে হেরে খুব হতাশ বাংলাদেশ (India-Bangladesh Match) শিবির। তারা অ্যাডিলেডে ম্যাচ (T20 world cup 2022) হেরে বিরাট কোহলির (Virat Kohli) বিরুদ্ধে ফিল্ডিং প্রতারণার অভিযোগ এনেছে। বাংলাদেশ শিবির থেকে বলা হয়

বিরাটের নামে ফিল্ডিং প্রতারণার অভিযোগ বাংলাদেশের! ক্ষুব্ধ রোহিতরা

শেষ আপডেট: 3 November 2022 08:27

দ্য ওয়াল ব্যুরো: ভারতের কাছে শেষ বলে হেরে খুব হতাশ বাংলাদেশ (India-Bangladesh Match) শিবির। তারা অ্যাডিলেডে ম্যাচ (T20 world cup 2022) হেরে বিরাট কোহলির (Virat Kohli) বিরুদ্ধে ফিল্ডিং প্রতারণার অভিযোগ এনেছে।

বাংলাদেশ শিবির থেকে বলা হয়েছে তাদের ব্যাটিং ইনিংসের সপ্তম ওভারে লিটন দাস একটি শট মারেন মিড অফের দিকে। বলটি অর্শদীপ ছুড়ে দেওয়ার আগে কোহলি ছুড়ে দেওয়ার অভিনয় করেন। এতে করে বিপক্ষের দুই ব্যাটসম্যান রান নিতে পারেননি।

বাংলাদেশ শিবির বলেছে, আইসিসির নিয়মে আছে, এমনটা করলে পাঁচ রান পেনাল্টি হিসাবে পেতে পারে ব্যাটিং দল।
বাংলাদেশ হেরেছেও ওই পাঁচ রানে। তাই তারা আরও হতাশ।

ভারতীয় শিবির অবশ্য এই অভিযোগের ভিত্তি খুঁজে পাচ্ছে না। তারা বরং বলছে, মাঠে দুজন আম্পায়ার ছিলেন, তারা যখন কোনও রিপোর্ট করেননি, হেরে যাওয়া দলের বক্তব্য শুনব কেন?

পাশাপাশি রোহিতরা বলছেন, হাসান মামুদ ওভারে দু'বার বাউন্সার দিয়েও বেঁচে গেছেন। আম্পায়াররা দেখলে তারাই শাস্তি পেতেন।

বিশ্বকাপের আগে দুরন্ত এমবাপে, জুভেন্টাসকে হারাল পিএসজি


```