Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ঊরুতে চোট পেয়ে বিশ্বকাপের বাইরে করিম বেঞ্জেমা! বড় অঘটন ফরাসি শিবিরে

দ্য ওয়াল ব্যুরো: কাতারের মাটিতে বিশ্বকাপের (Qatar World Cup) বল গড়ানোর আগেই ফের বড় অঘটন ফরাসি শিবিরে (France)। পল পোগবা-কঁতের পর এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দলের অন্যতম বড় তারকা করিম বেঞ্জেমা (Karim Benzema)। এবারের ফ্রান্স দলে সদ্য ব্য

ঊরুতে চোট পেয়ে বিশ্বকাপের বাইরে করিম বেঞ্জেমা! বড় অঘটন ফরাসি শিবিরে

শেষ আপডেট: 20 November 2022 02:04

দ্য ওয়াল ব্যুরো: কাতারের মাটিতে বিশ্বকাপের (Qatar World Cup) বল গড়ানোর আগেই ফের বড় অঘটন ফরাসি শিবিরে (France)। পল পোগবা-কঁতের পর এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দলের অন্যতম বড় তারকা করিম বেঞ্জেমা (Karim Benzema)। এবারের ফ্রান্স দলে সদ্য ব্যালন-ডি-অর জয়ী ফুটবল তারকাকে নিয়েই আক্রমণের রণকৌশল সাজাচ্ছিলেন কোচ দিদিয়ের দ্রেশচ্যাম্প। কিন্তু তার আগেই সব শেষ!

আগের সিজনে দুর্দান্ত ফর্মে ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা। কিন্তু মাঝে চোটের কবলে পড়েন। চোট সারিয়ে মাঠে ফিরলেও ফর্ম হাতড়ে বেড়াচ্ছিলেন তিনি। এরমধ্যেই আবার অনুশীলনের সময় নতুন করে ঊরুতে চোট (thigh injury) পেয়েছেন বেঞ্জেমা। আর তারপরেই ডাক্তাররা জানিয়ে দেন, আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে করিম বেঞ্জেমাকে। সূত্রের খবর, প্রায় তিন সপ্তাহ বিশ্রাম প্রয়োজন তাঁর।

https://twitter.com/equipedefrance/status/1594095235067482113?t=LPFW8IvtfVHGKlh2k_w56w&s=08

বিশ্বকাপে গ্রুপ ডি'তে থাকা ফ্রান্স ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপপর্বের প্রথম ম্যাচ খেলতে নামবে। ২৬ নভেম্বর দ্বিতীয় ম্যাচে ডেনমার্ক ও ৩০ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ফ্রান্স। মনে করা হচ্ছিল, ২০১৮-র পর এবছরও ফ্রান্স দল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। কিন্তু পরপর চোট পেয়ে ফুটবলাররা ছিটকে যাওয়ার ফলে টুর্নামেন্ট শুরুর আগেই পিছিয়ে পড়েছে ফরাসি দল।

প্রায় ৬ বছর পর ২০২০ সালে ইউরো কাপের আগে ফ্রান্সের জাতীয় দলে কামব্যাক করেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার। গত দু'বছরে কেরিয়ারের সেরা সময় কাটিয়েছেন তিনি। প্রায় একার কাঁধে টেনে নিয়ে গিয়েছেন রিয়ালের অ্যাটাকিং বিভাগকে। তার পুরস্কারও পেয়েছেন। মেসি-রোনাল্ডোর মতো তারকাদের পিছনে ফেলে জিতে নিয়েছেন ব্যালন-ডি-অর। মনে করা হচ্ছিল, কাতার বিশ্বকাপই তাঁর কেরিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ। কিন্তু মাঠে নামার আগেই সব স্বপ্ন শেষ!

সোনায় মোড়া ফরাসি দল, জিঙ্কস কি ভাঙতে পারবেন এমবাপেরা


```