Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

IPL 2025: গতকালের ম্যাচে বল বিকৃত করেন ঋতুরাজ ও খলিল? ভাইরাল ভিডিওতে দানা বাঁধল বিতর্ক

পাঁচ বল বাকি থাকতে জয়। তাও চার উইকেটে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের জয়লাভ সবদিক দিয়ে নিশ্ছিদ্র, নিষ্কণ্টক বলেই মনে হচ্ছিল।

IPL 2025: গতকালের ম্যাচে বল বিকৃত করেন ঋতুরাজ ও খলিল? ভাইরাল ভিডিওতে দানা বাঁধল বিতর্ক

চেন্নাই বনাম মুম্বই

শেষ আপডেট: 24 March 2025 18:52

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বল বাকি থাকতে জয়। তাও চার উইকেটে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের জয়লাভ সবদিক দিয়ে নিশ্ছিদ্র, নিষ্কণ্টক বলেই মনে হচ্ছিল।

কিন্তু সেটা গতকাল পর্যন্ত৷ আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ক্লিপিং। যার সুবাদে উস্কে উঠেছে বিতর্ক৷ ঘনিয়েছে প্রশ্ন। ম্যাচ চলাকালীন দেখা যায় সিএসকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও খলিল আহমেদ নিজেদের মধ্যে কিছু একটা আদানপ্রদান করছেন। এই সূত্রে ক্রিকেট সমর্থকদের একটা বড় অংশের দাবি, চেন্নাইয়ের দুই ক্রিকেটার ম্যাচ চলাকালীন বল বিকৃতিতে লিপ্ত হন।

উল্লেখ্য, গতকাল একতরফা ম্যাচে মুম্বইকে হারিয়ে দেয় চেন্নাই। আইপিএলের শুভারম্ভে এমন একপেশে জয় সাজানো ছিল এমএস ধোনির তড়িৎগতি স্ট্যাম্পিং, রাচিন রবীন্দ্রর ৬৫ রান ও নুর আহমেদের চার উইকেট দখল করা স্পেলে৷

যদিও জয়ের নেপথ্যে অন্য কিছুর গন্ধ পেয়েছেন একশ্রেণির ক্রিকেটভক্ত৷ সামনে দাঁড় করিয়েছেন ক্লিপিংটিকে। যা শেয়ার করে অনেকেই অভিযোগ তুলেছেন, সিএসকে অধিনায়ক ওই ছোট্ট বস্তুটি পকেটে ভরে আসলে বলের পালিশ ও গড়ন বদলাতে চেয়েছেন৷ এই কাজ অনৈতিক। বল বিকৃতির সুবাদে এর আগে বহু ক্রিকেটার নির্বাসনের মুখে পড়েছেন। স্পট ফিক্সিং ও বেটিং কেলেঙ্কারির জেরে শাস্তির খাঁড়া নেমে এসেছিল সিএসকের ঘাড়েও৷ যার জেরে চেন্নাইকে দু’বছরের জন্য ব্যান করা হয়।

এই ইস্যুটিকে সামনে টেনে অভিযোগ সত্যি হলে ক্রিকেটভক্তেরা ফের একবার সিএসকে-কে নির্বাসনে পাঠানোর আর্জি জানিয়েছেন৷ এক্স-হ্যান্ডেলে একজন বিসিসিআই, জয় শাহ ও আইপিএল-কে ট্যাগ করে লেখেন, ‘এই টিমকে ফের একবার নির্বাসিত করুন। অধিনায়ক ঋতুরাজকেও ক্রিকেট থেকে চিরতরে ব্যান করা উচিত৷ দয়া করে ভদ্রলোকের খেলার স্বচ্ছতা রক্ষা করা হোক।’

আরেকজন মন্তব্য করেন, ‘দু’বছরের জন্য নির্বাসন৷ ফিরে এসে সিএসকে আবার অনৈতিক কাজে লিপ্ত হয়েছে৷ ওরা এবার বল বিকৃত করছে।’

দেখে নিন এমনই কিছু প্রতিক্রিয়া:


```