Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবি-র শট পড়ল গাড়ির মাথায়, টপকে গেলেন ‘বস’ গেইলকেও

দ্য ওয়াল ব্যুরো : একটা সময় আইপিএলে খেলা দেখার সময় গ্যালারির দর্শকরা আতঙ্কে ভুগতেন। তার একটাই কারণ ক্রিস গেইল ব্যাটিং করছেন, এবং তাঁর মারা বিগ হিটগুলো গ্যালারিতে এসে পড়ছে। একবার তো বেঙ্গালুরুতেই তাঁর মারা শটে আঘাত লাগে এক কিশোরির। তাকে মাঠ থ

এবি-র শট পড়ল গাড়ির মাথায়, টপকে গেলেন ‘বস’ গেইলকেও

শেষ আপডেট: 13 October 2020 12:31

দ্য ওয়াল ব্যুরো : একটা সময় আইপিএলে খেলা দেখার সময় গ্যালারির দর্শকরা আতঙ্কে ভুগতেন। তার একটাই কারণ ক্রিস গেইল ব্যাটিং করছেন, এবং তাঁর মারা বিগ হিটগুলো গ্যালারিতে এসে পড়ছে। একবার তো বেঙ্গালুরুতেই তাঁর মারা শটে আঘাত লাগে এক কিশোরির। তাকে মাঠ থেকেই নিয়ে যেতে হয় স্থানীয় হাসপাতালে। ওই মেয়েটিকে আবারআবার খেলা শেষে হাসপাতাল দেখতে ছোটেন গেইল স্বয়ং। এবার ভাগ্যিস করোনাভাইরাসের কারণে আরবের মাঠে দর্শকাসন ফাঁকা। না হলে এ বি ডি’ভিলিয়ার্স যা শুরু করেছেন, তাতে সবাই সুস্থ অবস্থায় বাড়ি যেতে পারতেন কিনা সন্দেহ! গত সোমবারই শারজার মাঠে এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান মোট ছয়টি ছক্কা মেরেছেন, শটগুলি প্রতিটিই গ্যালারিতে পড়েছে, তার মধ্যে একটা আবার রাস্তায় গাড়ির উপরে গিয়ে পড়ে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ডি’লিয়ার্সের এই রাস্তায় মারা ছক্কার ভিডিও। জগদীশ চন্দ্র নামের এক ব্যক্তি এই ভিডিও আপলোড করে লিখেছেন, ‘‘শারজায় এখন নতুন ধরনের গাড়ির বিমার আইন বেরবে, যেখানে লেখা থাকতে হয়তো ক্রিকেট বল লাগা ক্ষতিগ্রস্ত গাড়ি!’’ একই ঘটনা নিয়ে মজা করতে ছাড়েননি এবি ডি ভিলিয়ার্সের স্বদেশি তারকা ক্রিকেটার কাগিসো রাবাদাও। দিল্লি ক্যাপিট্যালসের হয়ে এবারের আইপিএলে আলো ছড়ানো এই পেসার লিখেছেন, ‘‘এবি, তুমি কি এখন গাড়িতে মারা শুরু করেছ?’’ এদিকে, ডি’ভিলিয়ার্সের এমন ইনিংস দেখে ভারতের কোচ রবি শাস্ত্রী ট্যুইট করেছেন, ‘‘এবি আপনি দ্রুত অবসর ভেঙে ফিরে আসুন, তা হলে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট আরও উন্নত হবে, সেই সঙ্গে আমরাও।’’ তার মধ্যে, গত ম্যাচে আইপিএলে ২২ বারের মতো ম্যাচ সেরা হয়েছেন ডি ভিলিয়ার্স। আইপিএলে সবচেয়ে বেশিবার সেরা খেলোয়াড় হওয়ার রেকর্ডটি এখন এককভাবে তাঁর। এর আগের রেকর্ডটি ছিল ক্রিস গেইলের। তিনি মোট ২১ বার সেরা হয়েছিলেন। গেইল অবশ্য বৃহস্পতিবার আইপিএলের ম্যাচে ফিরবেন আবার। তাঁর পুরনো দল বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে নামবেন তিনি। সেদিন আরও একবার গেইল বনাম ডি’ভিলিয়ার্স দ্বৈরথ দেখা যাবে। যিনি খাদ্যে বিষক্রিয়ার কারণে আগের কোনও ম্যাচই খেলতে পারেননি। এমনকি হাসপাতালেও ভর্তি করতে হয় তাঁকে। গতদিন থেকে তিনি অনুশীলনে ফিরেছেন। টুর্নামেন্টের গত আসরেও যাঁর ব্যাট থেকে এসেছে বিষ্ফোরক সব ইনিংস। যেখানে ১৩ ইনিংসে ১৫৩.৬০ স্ট্রাইকরেটে দলের দ্বিতীয় সর্বোচ্চ ৪৯০ রান করেছিলেন গেইল। এবার বাকি আর ৭ ম্যাচ, গেইল নিজের ফর্ম দেখাতে পারলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়তো প্রত্যাবর্তন ঘটবে। আইপিএলে ম্যান অব দ্য ম্যাচ : এবি ডি ভিলিয়ার্স (২২ বার); ক্রিস গেইল (২১বার), রোহিত শর্মা (১৯ বার), ডেভিড ওয়ার্নার (১৭বার), এম এস ধোনি (১৭ বার)।

```