Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীকে চিঠি লিখে পদ্মশ্রী ফেরালেন বজরং পুনিয়া, ফেডারেশনে ব্রিজভূষণের প্রভাব 'মানব না'

ব্রিজভূষণ সিংয়ের ছায়াসঙ্গীকে সর্বভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ঘোষণাকে মানতে পারছেন না নামী কুস্তিগিররা।

মোদীকে চিঠি লিখে পদ্মশ্রী ফেরালেন বজরং পুনিয়া, ফেডারেশনে ব্রিজভূষণের প্রভাব 'মানব না'

শেষ আপডেট: 22 December 2023 18:24

দ্য ওয়াল ব্যুরো: ব্রিজভূষণ সিংয়ের ছায়াসঙ্গী সঞ্জয় সিংয়ের সর্বভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ঘোষণাকে মানতে পারছেন না নামী কুস্তিগিররা। এর আগে সাক্ষী মালিক এই ঘটনায় অবসর নিয়ে ফেলেছিলেন। আর সেই একই ঘটনাকে কেন্দ্র করে বজরং পুনিয়া পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিলেন, এমনটাই সিদ্ধান্ত নিলেন অলিম্পিক পদকজয়ী।

বজরং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন তিনি পদ্মশ্রী ফিরিয়ে দিতে চান। সেই নিয়ে তিনি একটি মিডিয়া বিবৃতিও দিয়েছেন। তাতে বলেছেন, কুস্তি নির্বাচনে প্রহসন হয়েছে, আমাদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলাম, কিন্তু আমাদের হারিয়ে দেওয়া হয়েছে। এই অন্যায় চলতে পারে না। 

তারকাদের বড় অভিযোগ, মহিলা শিক্ষার্থী কুস্তিগিরদের দিনের পর দিন যৌন হয়রানি করেছেন বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিং। সেই নিয়ে অভিযোগ জানিয়ে এসেছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। 

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে বজরং লিখেছেন, আমরা চলতি বছরের জানুয়ারি থেকে ব্রিজভূষণ সিং নিয়ে অভিযোগ জানিয়ে আসছি। এই নিয়ে আমরা দিল্লির রাস্তায় ধর্নাও দিয়েছিলাম। আমাদের ধর্না থেকে উঠে যেতে বলেছিল কেন্দ্র সরকার। তারা আশ্বাস দিয়েছিল দ্রুত বিষয়টির সমাধান করবেন। কিন্তু তিন মাস পেরিয়ে গিয়েছে, কিছুই হয়নি। দেশের মহিলা কুস্তিগিররা আদৌ সুরক্ষিত নয় এই ঘটনায়। কারণ কুস্তি সংস্থার মাথায় সেই ব্রিজভূষণের লোকই চেয়ারে বসেছেন। 

শুধু তাই নয়, বজরং আরও লিখেছেন, গত এপ্রিল মাসে ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে এফআইআর করা হয়।  তারপর সেই নিয়ে কী তদন্ত এগিয়েছে, তা নিয়ে পরিষ্কার করে কিছু বলাও হচ্ছে না। আমরা কোনওভাবেই ওই অভিযুক্ত কর্তার প্রভাব মানব না। ব্রিজভূষণ ক্ষমতায় না থাকলেও তাঁর লোকই বসেছে চেয়ারে, তাই সেই একই বিষয় থাকবে। এতে কোনওভাবেই কুস্তিগিররা সুরক্ষিত থাকবে না।  


```