Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হঠাৎ নির্বাসিত বজরং! প্যারিস অলিম্পিকের আগে বড় ধাক্কা খেলেন কুস্তিগির

হরিয়ানার ফ্রিস্টাইল কুস্তিগিরকে সাময়িক ভাবে নির্বাসিত করা হয়েছে। কিন্তু ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হল? 

হঠাৎ নির্বাসিত বজরং! প্যারিস অলিম্পিকের আগে বড় ধাক্কা খেলেন কুস্তিগির

বজরং পুনিয়া

শেষ আপডেট: 5 May 2024 19:07

দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিকে আদৌ দেখা যাবে বজরং পুনিয়াকে? সেটাই এখন বড় প্রশ্ন। কারণ তাঁকে আচমকা নির্বাসিত করে দিয়েছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। তবে হরিয়ানার ফ্রিস্টাইল কুস্তিগিরকে সাময়িক ভাবে নির্বাসিত করা হয়েছে। কিন্তু ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হল? 

গত মার্চ মাসে সোনিপতে আসন্ন অলিম্পিকের জন্য জাতীয় স্তরের ট্রায়াল পর্ব চলছিল। তখন বজরংকে তাঁর মূত্রের নমুনা জমা দিতে বলা হয়। কিন্তু তিনি তা দিতে চাননি বলে অভিযোগ উঠেছে। এই বিষয়টি বিশ্ব অলিম্পিক ডোপিং এজেন্সি বা ওয়াডা-কে জানায় নাডা। ওয়াডা বজরংয়ের বিরুদ্ধে নোটিস জারি করার নির্দেশ দেয়। 

ওয়াডার এই নির্দেশের পরই কেন তিনি তাঁর মূত্রের নমুনা জমা দেননি এই বিষয়ে ব্যাখ্যা দিতে নাডা কুস্তিগিরকে নোটিস পাঠিয়েছিল। গত ২৩ এপ্রিল বলা হয়েছিল আগামী ৭ মে-র মধ্যে নোটিসের জবাব দিতে হবে পুনিয়াকে। কিন্তু তার আগেই তাক নির্বাসিত করল নাডা। 

গোটা বিষয়টি নিয়ে অবশ্য নাডার বিরুদ্ধে বড় অভিযোগ করেছেন ভারতীয় কুস্তিগির। তাঁর দাবি, মেয়াদ উত্তীর্ণ কিট নিয়ে নমুনা সংগ্রহে এসেছিল নাডা! বজরং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ''আমি কখনই নাডার আধিকারিকদের নমুনা দিতে অস্বীকার করিনি। আমি অনুরোধ করেছিলাম, তারা যে মেয়াদ উত্তীর্ণ কিট নিয়ে নমুনা সংগ্রহ করতে এসেছিলেন, সে বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে। আমি প্রথমে উত্তর চেয়েছিলাম।'' কুস্তিগির ব্যাপারটি নিয়ে আইনি পথেও হাঁটতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। 


```