Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কুস্তিতে বিদ্রোহ থামেনি! বজরং সহ পাঁচ কুস্তিগির সরে দাঁড়ালেন আন্তর্জাতিক আসর থেকে

বজরং পুনিয়া সহ দেশের আরও চার কুস্তিগির জাগ্রেব আন্তর্জাতিক আসর থেকে সরে দাঁড়ানোর সিদ্বান্ত নিলেন।

কুস্তিতে বিদ্রোহ থামেনি! বজরং সহ পাঁচ কুস্তিগির সরে দাঁড়ালেন আন্তর্জাতিক আসর থেকে

শেষ আপডেট: 3 January 2024 00:50

দ্য ওয়াল ব্যুরো: কুস্তিতে বিতর্ক এখনও থামেনি। বরং দিনের পর দিন বিদ্রোহের চেহারা বদলে যাচ্ছে। এদিন রাতে যেমন বজরং পুনিয়া সহ দেশের আরও চার কুস্তিগির জাগ্রেব আন্তর্জাতিক আসর থেকে সরে দাঁড়ানোর সিদ্বান্ত নিলেন।

ওই চার কুস্তিগির হলেন অমিত পাঙ্গাল, পূজা গেহলট, মানসী আওলিহায়াট ও কিরণ সিং। মোট ১৩ জনের ভারতীয় দল এদিন ঘোষণা করেছে অলিম্পিক সংস্থার অ্যাড হক কমিটি। কিন্তু বজরংরা সেই দলের হয়ে নিজেদের বিবেচনা করতে নিষেধ করে দিয়েছেন।

ভারতের নামী তারকা কুস্তিগিররা মনে করছেন যে এখনও সমস্যার সমাধান হয়নি। ব্রিজ ভূষণ সিংয়ের প্রভাব থেকে মুক্ত নয় কুস্তি। যতদিন না এই বিজেপি সাংসদের বিরুদ্ধে কেন্দ্র ব্যবস্থা না নেবে ততদিন এই বিদ্রোহ জারি থাকবে তারকাদের।

বজরংরা দীর্ঘ ছয় মাস ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁরা প্রথমে দিল্লির যন্তর মন্তর অঞ্চলে ধর্নায় বসেছিলেন। তারপর সম্প্রতি বজরং পদ্মশ্রী পুরস্কার প্রধানমন্ত্রীর দফতরের সামনে রেখে এসেছিলেন। এমনকী সাক্ষী মালিকের মতো তারকা অবসর নিয়ে নেন ব্রিজ ভূষণ সিংয়ের যৌণ হয়রানির প্রতিবাদে। 
তারপর এই পদক্ষেপ। যেখানে ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে অ্যাড হোক কমিটি জাতীয় দল বাছাই করল, সেই দল থেকে নাম তুলে নিয়ে বজরংরা আরও বড় বিদ্রোহের বীজ রোপণ করলেন।


```