Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বিশ্বকাপে হেরে ল্যাম্বারগিনি কিনলেন! পাকিস্তানে চরম ট্রোলের শিকার বাবর আজম

বিশ্বকাপে চরম ব্যর্থ বলা যাবে না পাকিস্তানকে। তারা সেমিফাইনালে উঠতে না পারলেও শেষদিকে জ্বলে উঠেছিল।

বিশ্বকাপে হেরে ল্যাম্বারগিনি কিনলেন! পাকিস্তানে চরম ট্রোলের শিকার বাবর আজম

শেষ আপডেট: 29 November 2023 17:58

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে চরম ব্যর্থ বলা যাবে না পাকিস্তানকে। তারা সেমিফাইনালে উঠতে না পারলেও শেষদিকে জ্বলে উঠেছিল। তবুও পাক সমর্থকরা মনে করছেন তাঁদের দেশের আরও ভাল করা উচিত ছিল।

পাক দলের এই ব্যর্থতার জন্য দলনায়ক বাবর আজমকে অনেকেই দায়ী করেছেন। বিশেষজ্ঞদের একটা অংশ বলছেন, বাবর পুরো দলকে পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন। তাঁর সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি সেটি পারেননি।

বাবরকে সরিয়ে দিতেন পাক বোর্ডের কর্তারা। সেটি আন্দাজ করে তিনি নিজেই সরে গিয়েছেন অধিনায়ক পদ থেকে। এরকম অবস্থার মধ্যে পাকিস্তানে চরম ট্রোলের শিকার হলেন বাবর। তিনি সম্প্রতি একটি বেগুনি রংয়ের ল্যাম্বারগিনি কিনেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, কিসের আনন্দে তিনি ল্যাম্বারগিনি কিনলেন! বিশ্বকাপে হারের পরেও এত আনন্দ আসে কী করে!

কেউ আবার অজয় দেবগনের ‘টারজান’ ছবিতে বেগুনি রংয়ের গাড়ির সঙ্গেও তুলনা করেছেন। ওই গাড়িটা অটোমেটিক ছিল। গাড়িতে কোনও ড্রাইভার থাকত না, এমনিই যেত। বলা হতো ওই গাড়িতে আত্মা রয়েছে। সেই বেগুনি রংয়ের ভূতের গাড়ির সঙ্গে তুলনা টানা হচ্ছে বাবরের নতুন গাড়ির। এই গাড়িও নাকি যাবে চালকহীনভাবে!


```