Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ট্রেনিংয়ে কেন নেই বাবর আজম? ‘সুপার সানডে’র আগে পাক ওপেনারকে ঘিরে ঘনাল জল্পনা 

বড় স্কোরের পিছু ধাওয়া করতে গিয়ে কেন খোলসের ভেতর ঢুকে ব্যাট করলেন বাবর? তবে কি তিনি অপছন্দের ওপেনিং পজিশনে স্বচ্ছন্দ নয়? ওয়ান ডাউনেই খেলানো উচিত ছিল তাঁকে? নাকি দেশকে অগ্রাহ্য করে নিছক নিজেরই রেকর্ডের জন্য ব্যাট করা শুরু করেছিলেম তিনি?

ট্রেনিংয়ে কেন নেই বাবর আজম? ‘সুপার সানডে’র আগে পাক ওপেনারকে ঘিরে ঘনাল জল্পনা 

বাবর আজম

শেষ আপডেট: 23 February 2025 12:22

দ্য ওয়াল ব্যুরো: টিম ট্রেনিংয়ে অনুপস্থিত। আর তাই নিয়েই জল্পনা ঘনাল বাবর আজমকে (Babar Azam) ঘিরে। গতকাল পাকিস্তান দলের (Pakistan) ট্রেনিং সেশনে আর সবাই উপস্থিত ছিলেন। গড়হাজির স্রেফ একজন—বাবর! ক্যামেরার জুম ইনে এই ছবি ধরা পড়তেই উড়তে শুরু করে গুঞ্জন—আদৌ কি ভারতের (India) বিরুদ্ধে মাঠে নামবেন পাকিস্তানের ওপেনার?

যদিও এর আসল কারণ নিছক প্র্যাকটিস মিস করা নয়। সামনে উঠে আসছে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে করা বাবরের ঢিমেতালের ইনিংসও। জিততে গেলে ৩২১ রান তাড়া করার লক্ষ্য নিয়ে খেলতে নেমে ২৬০ রানেই গুটিয়ে গেছিল পাকিস্তান। কিন্তু পাক ব্রিগেডের অসহায় আত্মসমর্পণের চাইতেও ফোকাসে চলে আসে বাবরের ইনিংস। হাফ সেঞ্চুরি করেন তিনি। আউট হন ৬৪ রানে। কিন্তু তার জন্য খেলেছিলেন ৯০টি বল। মারেন মোটে ৫টি চার।

এত বড় স্কোরের পিছু ধাওয়া করতে গিয়ে কেন খোলসের ভেতর ঢুকে ব্যাট করলেন বাবর? তবে কি তিনি অপছন্দের ওপেনিং পজিশনে স্বচ্ছন্দ নন? ওয়ান ডাউনেই খেলানো উচিত ছিল তাঁকে? নাকি দেশকে অগ্রাহ্য করে নিছক নিজেরই রেকর্ডের জন্য ব্যাট করা শুরু করেছিলেন তিনি? উঠতে শুরু করে বিতর্ক। যেখানে বাবরকে একহাত নিয়ে ময়দানে নেমে পড়েন একাধিক প্রাক্তন ক্রিকেটার। ওয়াসিম আক্রম থেকে বাসিত আলি। শোয়েব আখতার থেকে মহম্মদ হাফিজ। বাবরের সমালোচনায় মুখর হন অনেকেই।

যদিও দলকে একসূত্রে বাঁধতে কোনও কসুর করছে না পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। আজকের ভারতের বিরুদ্ধে দ্বৈরথ শুধু মর্যাদার লড়াই নয়, টুর্নামেন্টে টিকে থাকার অক্সিজেনও বটে। তাই বাইরের আকচা-আকচিতে মন না দিয়ে মনঃসংযোগ বাড়ানোর বিষয়ে জোর দিয়েছেন দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির প্রধান মহসিন নাকভি। যে কোনও মূল্যেই আজ ভারতকে হারাতেই হবে। শীতাতপনিয়ন্ত্রিত চেম্বারে বসে নয়, গতকালের ট্রেনিংয়ে সশরীরে উপস্থিত থেকে এই টার্গেট বেঁধে দিয়েছেন তিনি।


```