
শেষ আপডেট: 11 June 2024 20:59
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান দলে সব সম্ভব। ভারতের কাছে হারের পরে আজম খান নিউইয়র্কের রাস্তায় স্ট্রিটফুড খাচ্ছেন। ওই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে।
টি ২০ বিশ্বকাপে গত ম্যাচে পাক দল জেতা ম্যাচ হেরে গিয়েছে। ১২০ রানের জয়ের লক্ষ্যও টপকাতে পারেনি পাক দল। তারা ১১৩ রানে শেষ হয়ে গিয়েছে। ওই হারের পরে ভাবা গিয়েছিল পাক ক্রিকেটাররা হয়তো মুশড়ে পড়েছেন। কিন্তু কোথায় কী! দেখা গিয়েছে, পাক দলের অন্যতম নামী তারকা ১১৫ কিলো ওজনের আজম খান রাতেই বেরিয়ে পড়েছেন নিউইয়র্কের রাস্তায়। তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে বার্গার খাচ্ছেন।
আজমকে দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। তিনি কী করে প্রকাশ্যে দাঁড়িয়ে স্ট্রিট ফুড খেতে পারেন, সেটি নিয়ে সমানে আলোচনা চলছে। কারণ বিশ্বকাপের সময় একটা জাতীয় দলের নিরাপত্তা যেমন বড় প্রশ্ন, তেমনি আবার ক্রিকেটারদের খাবার নিয়েও একটা সতর্কতা থাকে। এইসময় কোনও কারণে কোনও ক্রিকেটারের বিষক্রিয়া হলে তার প্রভাব পড়তে পারে বাকি দলেও। কিন্তু আজম ওসবের তোয়াক্কাই করেননি। তিনি বরং দলছুট হয়ে নিজের রসনাতৃপ্তি মিটিয়েছেন।
Azam Khan apna career khatay hue pic.twitter.com/nL1mJc3M72
— M (@anngrypakiistan) June 10, 2024
আজমের খাবারের ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের অনেকেই তাঁকে দল থেকে বহিঃস্কারের কথা বলেছেন। কারও দাবি, আজমকে অবিলম্বে শোকজ করা উচিত। কেন তিনি নিজের জাতীয় দলের স্বার্থ দেখলেন না। তিনি এমনিতেই বাড়তি ওজনের ক্রিকেটার। তিনি এই মুহূর্তে ভাল ফর্মেও নেই। পিঞ্চহিটার হিসেবে তাঁর নামডাক রয়েছে। কিন্তু দেখা গিয়েছে, আজম ওই ঘটনার পরেও দুঃখপ্রকাশ করা তো দূরের কথা, দিব্বি রয়েছেন।