Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Axar Patel Catch: ফিলিপসের জবাব দিলেন 'বাপু', অসাধারণ ক্যাচ লুফে ফেরালেন রবীন্দ্রকে

অবশেষে ওভারের শেষ বলে আসে সেই কাঙ্খিত সাফল্য।

Axar Patel Catch: ফিলিপসের জবাব দিলেন 'বাপু', অসাধারণ ক্যাচ লুফে ফেরালেন রবীন্দ্রকে

নজরকাড়া ক্যাচ ধরলেন অক্ষর প্যাটেল

শেষ আপডেট: 2 March 2025 19:20

দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ড ক্রিকেট দলের তরুণ ওপেনার রাচিন রবীন্দ্র আপাতত একটাই গান ধরেছেন। 'বাপু, তু তো হানিকারক হ্যায়'। গান ধরবেন না'ই বা কেন? টিম ইন্ডিয়ার 'বাপু' অক্ষর প্যাটেল যেভাবে তাঁর ক্যাচ তালুবন্দি করলেন, সেটাকে ক্লাসিক বললেও বোধহয় কম বলা হয়। শেষ পর্যন্ত ৬ রান করে প্যাভিলিয়নে ফিরতে হল এই তরুণ ব্যাটারকে।

রাচিন রবীন্দ্র যে ব্যাটার হিসেবে সবসময়ই ভয়ঙ্কর, সেটা আলাদা করে বলার দরকার নেই। প্রথম হাফসেঞ্চুরি করতে তিনি যতগুলো বল খেলেন, পরের হাফসেঞ্চুরি করতে তিনি তার অর্ধেক বল খেলেন। মানে, যে কোনও সময় তিনি ব্যাটিং গিয়ার পরিবর্তন করতে পারেন। কিন্তু, ভারতীয় বোলারদের কাছে তিনি 'দুঃস্বপ্ন' হয়ে উঠতে পারলেন না। 

চতুর্থ ওভারে বল করতে এসেছিলেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় ক্রিকেট দলের এই অলরাউন্ডারের ওভারটা যথেষ্ট ঘটনাবহুল ছিল। ওভারের দ্বিতীয় বলটা ওভার-স্টেপিংয়ের কারণে নো হয়ে যায়। পরের বলটা ফ্রি-হিট ছিল ঠিক কথাই, কিন্তু বরুণ চক্রবর্তীর হাতে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন রাচিন রবীন্দ্র। কিন্তু, বরুণ সেই ক্যাচটা মিস করলেনই। তার উপর বলটায় ফুটবলের মতো শট মেরে একেবারে বাউন্ডারির বাইরে বের করে দিলেন।

এই ঘটনার পর হার্দিকের চোখ-মুখ দেখে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছিল যে তিনি একেবারে খুশি হতে পারেননি। অবশেষে ওভারের শেষ বলে আসে সেই কাঙ্খিত সাফল্য। অফসাইডের বাইরে ডেলিভারি করেছিলেন হার্দিক। রবীন্দ্র বলটা কার্যত উড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু, ব্যাটে-বলে টাইমিংটা খুব একটা ভাল হয়নি। ডিপ থার্ডে দাঁড়িয়ে ছিলেন অক্ষর। প্রথমে তিনি ক্যাচটা ঠিক করে ঠাহর করতে পারেননি। অবশেষে সামনের দিকে ডাইভ দেন তিনি। সঙ্গে অসাধারণ একটি ক্যাচ ধরলেন।

দেখে নিন সেই ভিডিও:

এই ম্যাচে ভারত টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল। নির্ধারিত ৫০ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করে। নিউজিল্যান্ডকে এই ম্যাচটা জিততে হলে কিউয়ি ব্রিগেডকে ২৫০ রান করতে হবে। পাঁচ ওভার শেষে নিউজিল্য়ান্ড এক উইকেট হারিয়ে ২৩ রান করেছে।


```