Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

শ্যুটিংয়ে সোনা এল ভারতে, প্যারালিম্পিক্সে দুরন্ত অবনী! ব্রোঞ্জও আনলেন মোনা

শুধু তাই নয়, নিজের গড়া আগের রেকর্ডও এবার ভেঙে দিয়েছেন অবনী।

শ্যুটিংয়ে সোনা এল ভারতে, প্যারালিম্পিক্সে দুরন্ত অবনী! ব্রোঞ্জও আনলেন মোনা

অবনী লখরা

শেষ আপডেট: 30 August 2024 16:25

দ্য ওয়াল ব্যুরো: প্যারিস প্যারালিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন অবনী লখরা। শুধু তাই নয়, নিজের গড়া আগের রেকর্ডও এবার ভেঙে দিয়েছেন তিনি। টোকিও প্যারালিম্পিক্সে ২৪৯.৬ স্কোর ছিল তাঁর এতদিনের সেরা। চলতি প্যারালিম্পিক্সে তা টপকে ২৪৯.৭ স্কোর করেছেন অবনী। 

মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের এসএইচ ওয়ান ইভেন্টে সোনা জিতেছেন অবনী লখরা। একই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন মোনা আগরওয়াল। অর্থাৎ ভারতকে অলিম্পিক্সের অধরা সোনা এনে দিয়েছে প্যারালিম্পিক্স। একই সঙ্গে একই ইভেন্ট থেকে জোড়া পদক এসেছে যা আরও গর্ব করার বিষয়। 

রুপো পেয়েছেন দক্ষিণ কোরিয়ার উনরি লি। তাঁর স্কোর ২৪৬.৮। আর ২২৮.৭ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন মোনা। যোগ্যতা অর্জন পর্বে অবশ্য দ্বিতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন অবনী। ওদিকে মোনা পঞ্চম হয়ে ফাইনালের রাস্তা পাকা করেছিলেন। কিন্তু ফাইনালে দুজনেই চমকে দিয়েছেন। 

অবনীকে নিয়ে যে ভারতের প্রত্যাশা অনেকটা ছিল তা বলাই যায়। কারণ টোকিও প্যারালিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেল এসএইচ ওয়ান ইভেন্টে তো তিনি সোনা জিতেইছিলেন, অন্যদিকে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন এসএইচ ওয়ান ইভেন্টে ব্রোঞ্জ এনেছিলেন অবনী। তাই প্যারিস প্যারালিম্পিক্সে তাঁর এই নজির অবাক করেনি কাউকে।  


```