Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আত্মজীবনীতে অ্যাটম বোম? কৌতূহল মিটবে অক্টোবরে

দ্য ওয়াল ব্যুরো: তিনি দুঃস্বপ্নে দেখতেন শচীন তেন্ডুলকারকে। মাঝ রাতে ঘুম ভেঙে যেত তাঁর। উঠে পড়তেন। অবচেতনে দেখতেন ওভারের পর ওভার তাঁর উপর তান্ডব চালাচ্ছেন মারাঠী লোকটা। এ কথা তিনি বলেছেন একাধিকবার। তাঁর শখ বলতে টুপি জমানো, এবং কলকাতায় এলে ধর

আত্মজীবনীতে অ্যাটম বোম? কৌতূহল মিটবে অক্টোবরে

শেষ আপডেট: 1 June 2018 08:14

দ্য ওয়াল ব্যুরো: তিনি দুঃস্বপ্নে দেখতেন শচীন তেন্ডুলকারকে। মাঝ রাতে ঘুম ভেঙে যেত তাঁর। উঠে পড়তেন। অবচেতনে দেখতেন ওভারের পর ওভার তাঁর উপর তান্ডব চালাচ্ছেন মারাঠী লোকটা। এ কথা তিনি বলেছেন একাধিকবার। তাঁর শখ বলতে টুপি জমানো, এবং কলকাতায় এলে ধর্মতলার ফুটপাত থেকে তাঁর টুপি কেনার গল্পও অনেকের জানা। কিন্তু মাঠের বাইরের জীবন নিয়ে কম আলোচনা হয়নি। এ বার কি সেসব গসিপেই আরও মশলা দিতে চলেছেন শেন ওয়ার্ন? জল্পনা ক্রিকেট মহলে। [caption id="attachment_8539" align="alignright" width="150"] শরীরে লিপস্টিকের দাগ লাগা সেই বিতর্কিত ছবি[/caption] আগামী অক্টোবরে প্রকাশিত হচ্ছে অস্ট্রেলিয় স্পিনারের আত্মজীবনী। নাম ‘নো স্পিন।’ আত্মজীবনীর নামেই রয়েছে রহস্য। স্পিনের জাদুতে ভুবন ভোলানো গাট্টাগোট্টা চেহারার লোকটার আত্মজীবনীতেই স্পিন নেই? অনেকের মতে এটাই অজি তারকার ঘূর্ণি। আত্মজীবনী প্রকাশের টুইটে শেন লেখেন, এই বইয়ে তিনি তাঁর যাত্রা পথের সব কঠোর সত্যি লিখেছেন। আর এখানেই আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেট মহলে। মাঠের বাইরে তাঁর জীবন, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক, যৌন বিতর্কে জড়িয়ে পড়া নিয়ে ক্রিকেট দুনিয়ায় তোলপাড় কম হয়নি। এ বার সেসবেই কি অকপট শেন? জানা যাবে অক্টোবরেই। কিন্তু অনলাইনে বুকিং শুরু হয়ে গিয়েছে বইয়ের। আর তাঁর প্রথম কয়েক ঘণ্টাতেই ভাল সাড়া ফেলেছে নেট দুনিয়ায়।

```