
শেষ আপডেট: 3 June 2018 05:27
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের ধারাবাহিক দলের মধ্যে জার্মানি সবসময়েই উপরের দিকে থাকে। যে কোনও দেশের বিশেষজ্ঞই চোখ বুজে বলে দেন জার্মান দল সেমিফাইনাল খেলবেই। হারার আগে লড়াই না ছাড়ার জার্মান মানসিকতা গোটা বিশ্বের কাছে পরিচিত। কিন্তু রাশিয়া বিশ্বকাপের আগে ফ্রেন্ডলি ম্যাচে অস্ট্রিয়ার কাছে হেরে গেল গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
খেলা শুরুর ১১ মিনিটের মাথায় গোল করে জোয়াকিম লো’র দলকে এগিয়ে দেন মেসুট ওজিল। সারা খেলায় ৬৫ শতাংশ বলের দখল থাকলেও জিততে পারেনি জার্মানি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানেই। ৫৩ মিনিটে অস্ট্রিয়ার হয়ে সমতা ফেরান মার্টিন হিন্টেরেগার। এরপর ৬৯ মিনিটে দ্বিতীয় গোল করেন আলেজান্দ্র স্কর্ফ।
এ দিনই চোট সারিয়ে মাঠে নেমেছিলেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার। তাঁর দিকেই চোখ ছিল ফুটবল বিশ্বের। প্রথমার্ধে আত্মবিশ্বাসের সঙ্গে খেললেও দ্বিতীয়ার্ধে কিছুটা নড়বড়ে দেখায় তাঁকে। তবে ম্যাচ শেষে কোচ জোয়াকিম লো জানান ন্যুয়ারের পারফরমেন্সে তিনি আশাবাদী।