Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেরেভকে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনে বাজিমাত সিনারের, ছুঁলেন জিম কুরিয়ারের রেকর্ড

খাতায়-কলমে দ্বৈরথটা ছিল এক বনাম দুইয়ের। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে তিন সেটের একপেশে লড়াইয়ে প্রতিপক্ষ আলেকজান্ডার জেরেভকে উড়িয়ে দিয়ে ইয়ানিক সিনার প্রমাণ করলেন এক ও দুইয়ের মধ্যে আসল ব্যবধান ঠিক কতটা বড়।

জেরেভকে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনে বাজিমাত সিনারের, ছুঁলেন জিম কুরিয়ারের রেকর্ড

ইয়ানিক সিনার

শেষ আপডেট: 27 January 2025 10:51

দ্য ওয়াল ব্যুরো: খাতায়-কলমে দ্বৈরথটা ছিল এক বনাম দুইয়ের। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে তিন সেটের একপেশে লড়াইয়ে প্রতিপক্ষ আলেকজান্ডার জেরেভকে উড়িয়ে দিয়ে ইয়ানিক সিনার প্রমাণ করলেন এক ও দুইয়ের মধ্যে আসল ব্যবধান ঠিক কতটা বড়।

গতকাল রড লেভার এরিনায় তরুণ ইতালীয় টেনিস তারকা শুরু থেকেই ছন্দে ছিলেন। সেই ছন্দ ধরে রাখেন তিন সেট জুড়ে। বিলবোর্ডে ফুটে ওঠা অন্তিম স্কোরলাইন (৬-৩, ৭-৬, ৬-৩) এর ঝলক হলেও আদত প্রমাণ হচ্ছে—গোটা ম্যাচে সিনারকে একবারও ব্রেক পয়েন্টের চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে হয়নি! ১৯৯২ সালে কনিষ্ঠতম চ্যাম্পিয়ন হিসেবে পরপর দু-বার অস্ট্রেলীয় ওপেন জেতার রেকর্ড গড়েছিলেন জিম কুরিয়ার। ওই শেষ। এরপর নাদাল, ফেডেরার কিংবা জোকোভিচের মতো হেভিওয়েট তারকাদের কেউই এই নজির ছুঁতে পারেননি। গতকাল এই তালিকায় দ্বিতীয় নম্বরে নিজের নামটি খোদাই করে বছর তেইশের ইয়ানিক সিনার বিশ্বটেনিসের কুলীনসমাজে আসন পেতে রাখলেন।

আগের বছর জুন মাসে সিনার বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ওঠেন। এরপর থেকে এক সপ্তাহের জন্যও সেই আসনের মালিকানা হারাননি তিনি। এক বনাম দুইয়ের লড়াই দেখার জন্য টেনিসপ্রেমীরা তাই মুখিয়ে ছিলেন। ২০১৯ সালে শেষবার দুই শীর্ষ বাছাইকে রড লেভার এরিনায় লড়তে দেখা গিয়েছিল। ফলে হাইভোল্টেজ ডুয়েলের উত্তাপ ম্যাচ শুরুর আগে থেকেই ছড়িয়ে পড়তে থাকে। কিন্তু একটি সেটেও সিনার তাঁর প্রতিপক্ষ জেরেভকে মাথা তুলতে দেননি।

এই জয়ের সুবাদে টানা ২১টি ম্যাচ অপরাজিত রইলেন ইতালীয় তারকা। গত সেপ্টেম্বরে ইউএস ওপেন জেতার পর শেষ পাঁচটি মেজরের তিনটিই তুলে নিলেন হাতে। ডোপিং বিতর্ক বাদ দিলে চলতি সময় টেনিসের মঞ্চ একা হাতে দাপিয়ে বেড়াচ্ছেন সিনার।

গতকালের ফাইনাল ছিল এর হাতেগরম নজির। দ্বিতীয় সেটে একমাত্র একটিবার ম্যাচের রাশ নিজের হাতে নেওয়ার সুযোগ পান জেরেভ। সার্ভিস ছিল সিনারের দখলে। অথচ ৫-৪-এ জেরেভই কর্তৃত্ব ধরে রাখেন। শুধু তাই নয়, প্রতিপক্ষের সার্ভিস ভেঙে ওই সময় ৩০-০-এ এগিয়ে যান তিনি। যখন মনে হচ্ছে, সেট পয়েন্ট জেতা স্রেফ সময়ের অপেক্ষা, তখনই কামব্যাক করেন সিনার। জেরেভের কপালে ৪০-০-এর দখল জোটেনি। বাকি ম্যাচেও একটিবারের জন্য ব্রেক পয়েন্ট কিংবা সেট পয়েন্টের স্বাদ পাননি জেরেভ।


```