Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, মোদী স্টেডিয়ামে চুরমার রোহিতদের স্বপ্ন

লক্ষ্যে অবিচল থেকে অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড সেঞ্চুরি করে ম্যাচ বের করে দিলেন। বরং সবরমতীতে ভাসল রোহিতদের কাপ জয়ের স্বপ্ন।

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, মোদী স্টেডিয়ামে চুরমার রোহিতদের স্বপ্ন

শেষ আপডেট: 18 December 2023 15:29

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার একটা সময় ৪৭ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল। সেইসময় ভারতীয় দলকে দেখে মনে হয়েছে তারাই শেষ মুহূর্তে বাজিমাত করবে। যেভাবে টানা দশটি ম্যাচ জিতেছিল। সেইভাবেই ম্যাচ বের করে দেবে। কিন্তু হল না। ভারতকে ছয় উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভারতের ২৪০ রান খুব সহজেই তুলে দিয়েছেন হেড ও লাবুশানে।  ৪২ বল আগেই খেলা শেষ করে দিয়েছে অস্ট্রেলিয়া। হেড করলেন ১২০ বলে ১৩৭ রান, যারমধ্যে রয়েছে ১৫টি চার ও চারটি ছক্কা। পাশাপাশি লাবুশানে করলেন ৫৮ রান।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামের প্রেস বক্স থেকে পাশের সবরমতী নদী পরিষ্কার দেখতে পাওয়া যায়। আপন গতিতে বয়ে চলেছে এই শান্ত নদী। যেমনভাবে নিজেদের লক্ষ্যে অবিচল থেকে অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড সেঞ্চুরি করে ম্যাচ বের করে দিলেন। বরং সবরমতীতে ভাসল রোহিতদের কাপ জয়ের স্বপ্ন। যোগ্য দল হিসেবে তারা চ্যাম্পিয়ন হতো। কিন্তু তারা হারল ১৪০ কোটি মানুষের অসীম প্রত্যাশার কাছে। আসল ম্যাচেই স্নায়ু হারালেন সূর্যকুমার যাদব, শুভমন গিল, জাদেজারা।

সারা টুর্নামেন্টে ট্রেভিস হেড ভাল খেলেছেন। শুরুতেই শামি, বুমরাদের বলে ওয়ার্নার, মিচেল মার্শ, স্মিথরা ফিরে গিয়ে যে চাপ তৈরি হয়েছিল, সেটি কাটিয়ে দিলেন হেড। তাঁর জন্যই কামিন্সরা মাথা উঁচু করে মাঠ ছাড়লেন। তিনি মার্নাশ লাবুশানকে নিয়ে রাজার মতো খেলে দলকে বিশ্বসেরা করে মাঠ ছাড়লেন। অজিরা প্রমাণ করলেন তাঁরাই সবসময় বড় মঞ্চের দল। মোট নয়বার ফাইনালে খেলে ছয়বার বিশ্ব চ্যাম্পিয়ন। তারা চোকার্স হতে জানে না, সেটাই প্রমাণিত আবারও।

কোহলি রোহিত ও রাহুল ছাড়া ভারতের বাকিরা সফলই হলেন না। এই চাপের কাছে বাকি দল নতিস্বীকার করল।  মেগা মঞ্চে খেলার স্নায়ু ধরে রাখতে ব্যর্থ দেশের ক্রিকেটারররা। 


```