Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাম্পার ঘূর্ণিতে কাত শ্রীলঙ্কা, লখনউতে নবাবি ব্যাটিং ম্যাক্স ও মার্কাসের

জাম্পার ঘূর্ণিতে কাত শ্রীলঙ্কা, লখনউতে নবাবি ব্যাটিং ম্যাক্স ও মার্কাসের

শেষ আপডেট: 16 October 2023 22:02

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়া দল পরপর ম্যাচে হারবে, এমনটা ভাবাই যায় না। চলতি বিশ্বকাপে তাদের ছন্দহীন দেখাচ্ছিল। অবশেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে লখনউতে জ্বলে উঠলেন প্যাট কামিন্সরা। ছন্দে ফিরল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সোমবার বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে দিলেন অজিরা। প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা করেছিল ২০৯ রান। পুরো ৫০ ওভার খেলতে পারেনি শ্রীলঙ্কা, সাত ওভার আগেই অলআউট হয়ে যায় তারা। অস্ট্রেলিয়া পাঁচ উইকেট হারিয়ে জয়ের রান (২১৫/৫) তুলে ফেলে।

অজিদের স্পিনার অ্যাডাম জাম্পা চার উইকেট নিয়ে শ্রীলঙ্কা দলের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। অজিদের রান তোলার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন ওপেনার মিচেল মার্শ (৫২)। পাশাপাশি লাবুশানে (৪০), জস ইংলিশ (৫৮) ভাল খেলেছেন।

লখনউতে নবাবি ব্যাটিং করলেন গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্তোইনিস। ম্যাক্স করেছেন ২১ বলে ৩১ রান, যার মধ্যে রয়েছে চারটি চার ও দুটি ছক্কা। মার্কাসের ইনিংসও ঝোড়ো, তাঁর ১০ বলে ২০ রানের ইনিংসে রয়েছে দুটি বাউন্ডারি ও একটি ছয়।

শ্রীলঙ্কার ব্যাটারদের মতো বোলাররাও সফল হতে পারেননি এ ম্যাচে। শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা (৬১) ও কুশল পেরেরা (৭৮) ভাল খেলার পরে কেউ আর দাঁড়াতেই পারেননি, যে কারণে এত অল্প সংগ্রহ করতে পেরেছে শ্রীলঙ্কা।


```