Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টেস্টের সিংহাসন হারাল ভারত, তাজ দখল কামিন্সের অস্ট্রেলিয়ার

কেপটাউনে জয়ের পরে ২৪ ঘণ্টাও হয়নি, তার মধ্যেই রোহিত শর্মাদের দলের পক্ষে দুংসংবাদ।

টেস্টের সিংহাসন হারাল ভারত, তাজ দখল কামিন্সের অস্ট্রেলিয়ার

শেষ আপডেট: 5 January 2024 20:35

দ্য ওয়াল ব্যুরো: কেপটাউনে জয়ের পরে ২৪ ঘণ্টাও হয়নি, তার মধ্যেই রোহিত শর্মাদের দলের পক্ষে দুংসংবাদ। আইসিসি টেস্ট ক্রম তালিকায় ভারতকে টলিয়ে একনম্বর স্থান পেল অস্ট্রেলিয়া। ছ’মাস পরে শীর্ষ স্থান ফিরে পেলেন কামিন্সরা।

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন টেস্টের সিরিজ চলছে অস্ট্রেলিয়ার। এরই মধ্যে প্রথম দুই টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করেছে তারা। তৃতীয় টেস্টেও ভাল অবস্থায় রয়েছেন অজিরা। তার আগেই শীর্ষস্থান নিশ্চিত হয়ে গেছে তাদের।

টেস্ট ক্রম তালিকায় একটা সময় ভারত ও অস্ট্রেলিয়া দুই দলেরই রেটিং ছিল ১১৮। পয়েন্ট বেশি থাকার সুবাদে রোহিতরা এগিয়ে ছিলেন।

ভারত সদ্য দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুই টেস্টের সিরিজ ১-১ ড্র করায় রেটিং একটু হলেও কমেছে (১১৭)। ফলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতা অস্ট্রেলিয়া এক নম্বরে উঠে এসেছে।

১১৫ রেটিং নিয়ে ইংল্যান্ড আছে তিন নম্বরে। চারে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং ১০৬। পাঁচে নিউজিল্যান্ড (৯৫), ছয়ে পাকিস্তান (৯২), সাতে শ্রীলঙ্কা (৭৯), আটে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ (৭৭)। ৫১ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই নয় নম্বরে আছে বাংলাদেশ। পরের অবস্থানে থাকা জিম্বাবোয়ে বেশ পিছিয়ে (৩২)। শেষ দুটি স্থানে রয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।


```