Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ঘরের মাঠে সর্বাধিক ব্যবধানে হার শ্রীলঙ্কার, ‘খুনেম্যান’ কুহনেমানের হাতে কুপোকাত ম্যাথিউজরা

দুই ইনিংস মিলিয়ে এই টেস্টে মোট ৯টি উইকেট দখল করেছেন কুহনেমান। তাঁকে যোগ্য সংগত দিয়েছেন ন্যাথন লায়ন।

ঘরের মাঠে সর্বাধিক ব্যবধানে হার শ্রীলঙ্কার, ‘খুনেম্যান’ কুহনেমানের হাতে কুপোকাত ম্যাথিউজরা

শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া

শেষ আপডেট: 1 February 2025 19:00

দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাঠ গলে অস্ট্রেলিয়ার হাতে নাস্তানাবুদ শ্রীলঙ্কা। দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ হারল এক ইনিংস ও ২৪২ রানে। শ্রীলঙ্কার ইতিহাসে এটাই সর্বাধিক ব্যাবধানে হার। এর আগে ২০১৭ সালে ভারতের বিরুদ্ধে নাগপুরে তারা হেরেছিল এক ইনিংস ও ২৩৯ রানে। শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপকে চুরমার করলেন যিনি, তিনি দলের স্পিনার ‘খুনে-ম্যান’ ম্যাথিউ কুহনেমান।

দুই ইনিংস মিলিয়ে এই টেস্টে মোট ৯টি উইকেট দখল করেছেন কুহনেমান। তাঁকে যোগ্য সংগত দিয়েছেন ন্যাথন লায়ন। তাঁর ঝুলিতে এসেছে ৭ উইকেট। মাত্র দু’সপ্তাহ আগেই বিগ ব্যাশ খেলতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলে চোট পান কুহনেমান। সেই চোট নিয়েই টেস্টে খেলে যান তিনি। ব্যথা পাচ্ছিলেন। যা সারাতে বারবার মাঠে চলে আসছিলেন ফিজিওরা। তবু হাল ছাড়েননি কুহনেমান। শ্রীলঙ্কা দলকে একা হাতে বিধ্বস্ত করে তবে মাঠ ছাড়েন।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তোলে ৬৫৪ রান। দ্বিশতরান (২৩২) করেন উসমান খোয়াজা। স্টিভ স্মিথ ১৪১। চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে টেস্টে ১০ হাজার রানের রেকর্ড গড়েন স্মিথ। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তোলে ১৬৫ রান। ফলো অনের কবলে পড়ে তারা। ফের ব্যাট হাতে নামতে হয় অ্যাঞ্জেলো ম্যাথিউজদের। কিন্তু একইভাবে ব্যর্থ হন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। একমাত্র ব্যতিক্রম দীনেশ চন্ডিমল। যিনি প্রথম ইনিংসে করেন ৭২ রান আর দ্বিতীয় ইনিংসে ৩১। চন্ডিমল আউট হতেই ভেঙে পড়ে শ্রীলঙ্কার ইনিংস।

টেস্ট জিতে ম্যাচের সেরা উসমান খোয়াজা বলেন, ‘গলে ম্যাচ খেলা মোটেও সহজ নয়। তাই আমি টেস্ট জিতে খুবই খুশি। আমি শ্রীলঙ্কায় অনেক ম্যাচ খেলেছি। এই নিয়ে এটা আমার পঞ্চম সফর। আর আগে বহুবার ব্যর্থ হয়েছি, ভুল করেছি। এবার সেই ভুল থেকে নেওয়া শিক্ষাই আমি কাজে লাগাতে পেরেছি।‘


```