Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বিদায়ী টেস্টেও দুর্দান্ত ব্যাটিং ওয়ার্নারের, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোয়াইটওয়াশ পাকিস্তানের

সিডনি টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়ার জেতার জন্য প্রয়োজন ছিল মাত্র ১৩০ রান। সহজেই সেই রান তাড়া করে জেতে অস্ট্রেলিয়া।

বিদায়ী টেস্টেও দুর্দান্ত ব্যাটিং ওয়ার্নারের, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোয়াইটওয়াশ পাকিস্তানের

শেষ আপডেট: 6 January 2024 10:46

দ্য ওয়াল ব্যুরো: সিডনিতে ঘরের মাঠে অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাটে রানের ফুলঝুরি ছিল। শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকতে না পারলেও ম্যাচ জেতানো ইনিংস খেললেন ওয়ার্নার। সেইসঙ্গে সিডনি টেস্টেও পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া। দেশের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল তারা।

সিডনি টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়ার জেতার জন্য প্রয়োজন ছিল মাত্র ১৩০ রান। সহজেই সেই রান তাড়া করে জেতে অস্ট্রেলিয়া। এই টেস্টে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথম ইনিংসে ৩১৩ রান তোলেন বাবর আজমরা। মহম্মদ রিজওয়ান (৮৮), আমের জামাল (৮২) ও আঘা সলমনের (৫৩) ইনিংসের জোরেই ৩০০ রানের গণ্ডি পেরোয় পাকিস্তান। অস্টেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স একাই নিয়েছিলেন ৫ উইকেট।

প্রথম ইনিংসে যদিও অস্ট্রেলিয়া ৩০০ রান তুলতে পারেনি। ব্যাট হাতে রান করার পর ৬ উইকেট নিয়ে অজি ব্রিগেডকে ধাক্কা দেন আমের জামাল। ১৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অজি বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি পাক ব্যাটাররা।

তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তান ব্যাটিং লাইনআপ। মাত্র ১১৫ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৩০ রান। মাত্র দু'উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় টিম অস্ট্রেলিয়া। উসমান খোয়াজার উইকেট প্রথমে তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত ওয়ার্নার ও মার্নুস লাবুসেনের (৬২) পার্টনারশিপই ম্যাচ বের করে দেয়।

সিডনি ম্যাচই ছিল ওয়ার্নারের টেস্ট কেরিয়ারের শেষ ম্যাচ। সেই ম্যাচ যাতে সিডনিতে দেওয়া হয়, তার জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছিলেন ওয়ার্নার। তাঁর আবেদন মেনেই সিডনিতে ম্যাচ দেওয়া হয়েছিল। বিদায়ী টেস্টেও ওয়ার্নারের ব্যাট রান এল। হাফসেঞ্চুরি করে মাঠ ছাড়লেন তিনি।  


```