Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

পাকিস্তান আটকে গেল, জাম্পার ঘূর্ণিতে কুপোকাত বাবররা!

পাকিস্তান আটকে গেল, জাম্পার ঘূর্ণিতে কুপোকাত বাবররা!

শেষ আপডেট: 20 October 2023 22:51

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের হলটা কী! অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও জয় অধরাই থাকল বাবর আজমদের। ম্যাচ জেতার মতো পার্টনারশিপই গড়তে পারল না পাক দল। ৬২ রানে হারতে হল পাকিস্তানকে।

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক। কিন্তু প্রথম থেকেই এদিন চালিয়ে খেলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। পাক বোলারদের একের পর এক বল বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন দুই অজি ওপেনার। 

দু'জনেই পাল্লা দিয়ে রানের গতি বাড়িয়ে গেছেন। তাঁদের সামনে অসহায় দেখাচ্ছিল পাক বোলারদের। বাবর বারবার বোলারদের পরিবর্তন করছিলেন, কিন্তু দুই ওপেনারের উইকেট ফেলতে পারেননি কেউই। 

শুক্রবার আবার মিচেলের জন্মদিন ছিল। জন্মদিনেই বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি পেলেন তিনি। অন্যদিকে, বুড়ো হাড়ে ভেল্কি দেখান ওয়ার্নার। দুই ওপেনার মিলে রেকর্ড গড়েন। ২৫৯ রানের পার্টারশিপ গড়েন তাঁরা। যা বিশ্বকাপ ইতিহাসে ওপেনিং পার্টনারশিপ হিসেবে সর্বোচ্চ। 

তবে দুই ওপেনার আউট হতেই ধস নামে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে। একের পর এক উইকেট হারাতে থাকে অজিরা। গ্রেন ম্যাক্সওয়েল (০), স্টিভ স্মিথ (৭), জশ ইংলিশ (১৩), লাবুসেন (৮)। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ৫০ ওভার শেষে তোলে ৩৬৭। শাহিন আফ্রিদি একাই ৫ উইকেট নেন। হ্যারিস রউফ পেয়েছেন ৩টি উইকেট। 

অস্ট্রেলিয়ার ৩৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার শুরুটা ভালই করেন। আবদুল্লাহ সাফিকু ও ইমাম উল হক মিলে ১৩৪ রানের পার্টনারশিপ গড়েন। দুই পাক ওপেনার জেতার আশা জাগিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা পূরণ হয়নি। অস্ট্রেলিয়ার মতোই পাকিস্তানের দুই ওপেনার বাদে আর কোনও ব্যাটার রান পাননি। শেষ পর্যন্ত পাকিস্তান ৩০৫ রানেই অলআউট হয়ে যায়। অ্যাডাম জাম্পার স্পিনের ঘূর্ণিতে দিশাহারা হয়ে পড়ে পাকিস্তান।


```