Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

মার্টিনেজের পেনাল্টি মিস, ছিটকে গেল মিলান! চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বরুসিয়া

প্রথম লেগে অ্যাটলেটিকো ০-১ গোলে হেরেছিল। পরের লেগে ইন্টার মিলান ১-২ গোলে হারে। ২-২ অবস্থায় খেলতে নেমে নির্ধারিত হয় টাইব্রেকারে।

মার্টিনেজের পেনাল্টি মিস, ছিটকে গেল মিলান! চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বরুসিয়া

শেষ আপডেট: 14 March 2024 16:38

দ্য ওয়াল ব্যুরো: দুরন্ত নাটকীয় ম্যাচ। শেষমেশ টাইব্রেকার শুটআউটে গোল করতেই হতো ইন্টার মিলানকে। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে লাউতেরো মার্টিনেজ পেনাল্টি মিস করলে সব আশা শেষ হয়ে যায়। অ্যাটলেটিকো চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে চলে গিয়েছে।

প্রথম লেগে অ্যাটলেটিকো ০-১ গোলে হেরেছিল। পরের লেগে ইন্টার মিলান ১-২ গোলে হারে। ২-২ অবস্থায় খেলতে নেমে নির্ধারিত হয় টাইব্রেকারে। শেষসময়ে মার্টিনেজ মিস না করলে জিতে যেত মিলান। ভিলেন হয়ে গিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা।   

এদিকে, একটা সময় পিএসভি আইন্দহোভেনের হয়ে খেলেছেন রুদ গুলিত, মার্কো ভ্যান বাস্তেনরা। সেই দলকে হারিয়ে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বরুসিয়া ডর্টমুন্ড। দ্বিতীয় লেগের ম্যাচে বরুসিয়া ২-০ গোলে হারিয়েছে আইন্দহোভেনকে।

দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগে তিনবছর পরে কোয়ার্টার ফাইনালে গেল জার্মান দলটি। প্রথম লেগে দুই দলের মধ্যে ম্যাচের ফল হয়েছিল ১-১।

 খেলার তিন মিনিটে বরুসিয়ার হয়ে স্যাঞ্চো গোল করে দলকে এগিয়ে দিয়েছেন। তাঁকে ম্যান ইউ থেকে লোনে নিয়েছে বুন্দেশলিগার দলটি। স্যাঞ্চো অবশ্য বরুসিয়ার সঙ্গে পাঁচবছরের চুক্তি সেরে নিয়েছে ৯৩ মিলিয়ন ডলারের মাধ্যমে।   

এদিন ঘরের মাঠে ডর্টমুন্ডের হয়ে শেষ গোলটি করেন মার্কো রিউস। ম্যাচের অতিরিক্ত সময়ের পাঁচ মিনিটে গোল করে দলকে শেষ আটে জায়গা নিশ্চিত করে দেন তিনি।


```