এটিকে কর্তা উৎসব পারেখের মন্তব্য নিয়ে মোহনবাগান সচিবের ক্ষোভ, ফুটছেন সমর্থকরা
দ্য ওয়াল ব্যুরো: বহুদিন ধরেই সবুজ মেরুন সমর্থকরা বলছিলেন মোহনবাগান (mohun bagan) নামের আগে এটিকে (atk) নামটি সরাতে হবে। এই নিয়ে সোশ্যাল সাইটে ‘রিমুভ এটিকে’ (remove atk) হ্যাশট্যাগ ব্যবহার করে জোরদার আন্দোলন চালাচ্ছিলেন সমর্থকরা।
তার মধ্য
শেষ আপডেট: 2 September 2021 16:50
দ্য ওয়াল ব্যুরো: বহুদিন ধরেই সবুজ মেরুন সমর্থকরা বলছিলেন মোহনবাগান (mohun bagan) নামের আগে এটিকে (atk) নামটি সরাতে হবে। এই নিয়ে সোশ্যাল সাইটে ‘রিমুভ এটিকে’ (remove atk) হ্যাশট্যাগ ব্যবহার করে জোরদার আন্দোলন চালাচ্ছিলেন সমর্থকরা।
তার মধ্যেই এটিকে-র অন্যতম ডিরেক্টর উৎসব পারেখ (utsab parekh) এদিন এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে ফেলেছেন। তিনি জানিয়েছেন, ‘‘মোহনবাগান তো নিজেদের ক্ষমতায় কোনওদিন এএফসি কাপে খেলতে পারেনি। তাই বিরোধিতা ছেড়ে মোহনবাগান সমর্থকদের সমর্থন করা উচিত এটিকে মোহনবাগানকে। তাতেই দলের ভাল হবে।’’
ওই এটিকে কর্তা আরও জানিয়েছেন, ‘‘আমি মোহনবাগানের সদস্য-সমর্থকদের একটাই কথা বলতে চাই, আমরা তো মোহনবাগানের নামটা আরও উপরে তুলে নিয়ে যাচ্ছি। মোহনবাগান কখনও এএফসি কাপে খেলার কথা ভাবিইনি। মানে ওদের পরিকল্পনাতেও ছিল না যে আমরা মোহনবাগান-এটিকে এএফসি কাপে খেলতে পারবে। মোহনবাগান তো নিজস্ব গায়ের জোরে তো আজ পর্যন্ত এএফসি কাপে খেলল না। কেননা, ওই সুযোগই পায়নি। আমরা যেটা করেছি, সেটা হল যে মোহবাগানের নামটা আরও উঁচু করেছি।’’

এই ঘটনায় ক্ষুব্ধ মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু। তিনি এদিন এক প্রেস বিবৃতিতে তিনি ও অন্য এক শীর্ষ কর্তা দেবাশিস দত্ত যৌথ বিবৃতিতে বলেছেন, আমাদের ক্লাবকে জড়িয়ে উৎসব পারেখ যা বলেছেন, তা আদৌ সঠিক নয়। তাঁর এই মন্তব্যে ক্লাবের সম্মান ক্ষুন্ন হয়েছে ও সমর্থকদের আবেগে আঘাত করেছে। কেন এমন বললেন, সেটি জানাতে হবে আমাদের।’’ ওই বিজ্ঞপ্তিতে সৃঞ্জয় বসুর সঙ্গে দেবাশিস দত্তের নামও রয়েছে। সেখানে বলা হয়েছে, কেন কী কারণে এটিকে কর্তা এমন মন্তব্য করলেন, সেটি নিয়ে কার্যকারণ জানাতে হবে। এবং বিষয়টি নিয়ে কমিটিতে আলোচনাও হবে।
এর আগেও উৎসব পারেখ নামে এই কর্তা মোহনবাগানের ইতিহাস নিয়ে বিকৃত তথ্য দিয়েছিলেন। তিনি দলের প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে ব্যাখ্যা করেন, কী করে আমরা এটিকে-মোহনবাগানের প্রতিষ্ঠা ১৯৮৯ সালের কথা বলব। ওই নিয়েও বিতর্ক হয়েছিল সেবার। এবার পরিস্থিতি আরও গরম হয়ে গিয়েছে।
মোহনবাগান এর আগে ২০১৬ সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বেও খেলেছিল তৎকালীন মোহনবাগান কোচ সঞ্জয় সেনের কোচিংয়ে। প্রবল ঠান্ডার মধ্যে অবশ্য শ্যানডং লুনেঙের কাছে হেরে গিয়েছিল। তবে সেইবার এএফসি কাপে একাধিক ম্যাচে জিতেছিল বাগান শিবির। নয়া নিয়ম শুরু হওয়ার পর অবশ্য বাগান এএফসি কাপে খেলার সুযোগ পায়নি। গত বছর আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর এটিকের সঙ্গে সংযুক্ত হয়ে যায় মোহনবাগান।