Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়ি চলে গেলেন রয় কৃষ্ণরা, কলকাতা লিগ খেলবে না এটিকে-মোহনবাগান

দ্য ওয়াল ব্যুরো: আইএফএ সচিব যতই কলকাতার দু’প্রধানকে নিয়ে সূচি বানান না কেন, তাঁর সেই আশা পূরণ হচ্ছে না। কারণ এটিকে-মোহনবাগান কলকাতা প্রিমিয়ার লিগ খেলতে চায় না, তাদের সেরকমই মত। সেই জন্যই এএফসি কাপ খেলার পরে কোচ হাবাসসহ দলের বাকি বিদেশীরাও দ

বাড়ি চলে গেলেন রয় কৃষ্ণরা, কলকাতা লিগ খেলবে না এটিকে-মোহনবাগান

শেষ আপডেট: 25 August 2021 10:21

দ্য ওয়াল ব্যুরো: আইএফএ সচিব যতই কলকাতার দু’প্রধানকে নিয়ে সূচি বানান না কেন, তাঁর সেই আশা পূরণ হচ্ছে না। কারণ এটিকে-মোহনবাগান কলকাতা প্রিমিয়ার লিগ খেলতে চায় না, তাদের সেরকমই মত। সেই জন্যই এএফসি কাপ খেলার পরে কোচ হাবাসসহ দলের বাকি বিদেশীরাও দেশে ফিরে গেলেন। এএফসি কাপের নকআউট রাউন্ড শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে। তার আগে ফের দলের ফুটবলাররা একসঙ্গে হবেন। তার মধ্যে আবার দলের সাত ফুটবলার ইগর স্টিম্যাশের ভারতীয় শিবিরে যোগ দেবেন। বাকি স্থানীয় ফুটবলাররা বাড়ি চলে যাবেন। হাবাস জানিয়ে দিয়েছেন, ফের ৭ সেপ্টেম্বর থেকে দলের শিবির শুরু হবে। কলকাতা লিগে এটিকে-মোহনবাগানের প্রথম ম্যাচ ছিল ২৯ অগাস্ট। শোনা যাচ্ছে, মঙ্গলবার রাতেই সবুজ মেরুনের এক শীর্ষ কর্তা আইএফএ সচিবকে ফোন করে জানিয়ে দিয়েছেন, তারা কলকাতা লিগে খেলবে না। ডুরান্ডে যে সবুজ-মেরুন ব্রিগেড অংশ নিচ্ছে না, সে কথা আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল। এ বার জানা গিয়েছে, কলকাতা লিগেও তারা অংশ নেবে না। এর পিছনে তারা ৩টি যুক্তি দিয়েছে। এক, লিগ কিংবা ডুরান্ডে বায়ো-বাবল সিস্টেম নেই, সেই কারণে ফুটবলাররা কেউই সেই ঝুঁকি নিতে চাইছেন না। দ্বিতীয়ত, দলের নিয়মিত সাত ফুটবলার ভারতীয় শিবিরে চলে যাওয়ায় দল দুর্বল হয়ে গিয়েছে। এমতাবস্থায় দল খেলে হারলে সমর্থকরা সেই কথা মানবেন না। দল হারলেই বিতর্ক বাঁধবে। শেষটি, এএফসি কাপের প্রস্তুতির কথা ভেবেই এটিকে-মোহনবাগান লিগে অংশ নিতে চাইছে না। তারপরেও আশা হারাচ্ছে না আইএফএ। সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেছেন, ‘‘বড় দলের এত বায়নাক্কা ভাল লাগে না। এটিকে মোহনবাগান বলেছিল ছ’জন নতুন বিদেশী সই করাবে, সেটি করতে রাজি ছিলাম। এমনকি এএফসি কাপের সময় ম্যাচ রাখিনি, তারপরেও যদি না খেলে আমাদের করণীয় কিছু নেই।’’    

```