
শেষ আপডেট: 8 April 2024 18:57
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ চার দশকের অপেক্ষা। অবশেষে কোপা দেল রে জিতল অ্যাটলেটিকো বিলবাও। ফাইনালে তারা রিয়াল মালোর্কাকে পেনাল্টি শুটআউটের মাধ্যমে হারিয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১।
শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ২১ মিনিটে গোল করেন মালোর্কার দানি রডরিগেজ। ম্যাচের ৫০ মিনিটে সমতা ফেরান অ্যাথলেটিকের ওহান স্যানসিট। ১২০ মিনিটে খেলার ফয়সালা না হওয়ায় শেষমেশ পেনাল্টি শুটআউটের মাধ্যমে জিতেছে অ্যাটলেটিকো।
পেনাল্টিতে নিজেদের দ্বিতীয় ও তৃতীয় শুট মিস করে মালোর্কা। অপরদিকে টানা চারটি শটই গোলে রাখে অ্যাটলেটিকোর তারকারা। ১৯৮৪ সালে শেষবার কোপা দেল রে জিতেছিল অ্যাটলেটিকো। এবার নিয়ে তাদের ২৪তম খেতাব।