দ্য ওয়াল ব্যুরো: টোকিও অলিম্পিকে যে ইভেন্ট ঘিরে আশা ছিল, সেই তিরন্দাজিতে বাংলার অতনু দাস ব্যক্তিগত ইভেন্টে শেষ করলেন ৩৫ নম্বর স্থানে। অতনুর স্ত্রী দীপিকা কুমারি নয়ে শেষ করেছেন। যার ফলে দীপিকা কোয়ার্টার ফাইনালে যেতে পেরেছেন। যে কারণে দীপিকা শেষ আটে রেকর্ড গড়া সান অ্যানের মতো শক্তিশালী বিপক্ষের মুখে পড়বেন।
শুধু অতনু নন, ৬৫৬ পয়েন্ট সংগ্রহ করে ৩১ নম্বরে শেষ করলেন ভারতের প্রবীণ যাদব। ৩৭ নম্বরে শেষ করলেন তরুণদীপ রাই। অতনুর সংগ্রহ ৬৫৩ পয়েন্ট। তরুণদীপের সংগ্রহ ৬৫২ পয়েন্ট। দলগত বিভাগে ১৯৬১ পয়েন্ট সংগ্রহ করে ৯ নম্বরে শেষ করল ভারতীয় পুরুষ দল। মিক্সড বিভাগেও ভারত রয়েছে নবম স্থানে। দীপিকা কুমারী আর প্রবীণ যাদবের সম্মিলিত পয়েন্ট ১৩১৯।
https://twitter.com/India_AllSports/status/1418465753569710083
অতনুর চেয়ে প্রবীণের স্কোর ভাল হওয়ায় মিক্সড ডাবলসে দীপিকার সঙ্গে জুটি বাঁধা হবে না স্বামী অতনুর। তাঁর পরিবর্তে প্রবীন নামবেন। মিক্সড ইভেন্টে ভারতের প্রতিপক্ষ চিনা তাইপেই জুটি। শনিবারই তিরন্দাজের পদক ইভেন্ট রয়েছে।