Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিরন্দাজিতে ফের সোনা! পিছিয়ে গিয়েও ফিরে এলেন ভারতীয় মেয়েরা

তিরন্দাজিতে ফের সোনা! পিছিয়ে গিয়েও ফিরে এলেন ভারতীয় মেয়েরা

শেষ আপডেট: 5 October 2023 10:08

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসে ফের সোনা পেল ভারত। পিছিয়ে থেকেও সঠিক সময়ে ফিরে আসা যায়, বৃহস্পতিবার সকালে সেটাই আরও একবার দেখালেন ভারতীয় মেয়েরা। আর্চারিতে মেয়েদের টিম ইভেন্টে চাইনিজ তাইপেকে হারিয়ে সোনা পেল।

বৃহস্পতিবার আর্চারির মেয়েদের কম্পাউন্ড ইভেন্টে নেমেছিলেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচাঁদ ও পরনীত কৌর। শুরুতেই ভারত কিছুটা পিছিয়ে পড়ে। অদিতি ও পরনীত বেশি পয়েন্ট তুলতে পারেননি। চাইনিজ তাইপের থেকে ৪ পয়েন্ট পিছিয়ে পড়ে। পরনীতর প্রথম তিনটে শট একটাও বুলস আই হিট করতে পারেনি। 

অদিতির শুরুটাও ভাল হয়নি। কিন্তু শেষ পর্যন্ত জ্যোতির অভিজ্ঞতা ভারতকে স্বর্ণপদক এনে দিল। ব্যক্তিগত ইভেন্ট থেকে সোনা জিতেছেন জ্যোতি। দলগত বিভাগেও নিজের পারফরম্যান্সের সেই একই ধারা বজায় রাখলেন তিনি। 

দ্বিতীয় সেটের পর স্কোরবোর্ডে দেখা যায়, ভারত ৪ পয়েন্টে পিছিয়ে পড়েছে। কিন্তু সেটে সব হিসেব পাল্টে যায়। চাইনিজ তাইপের মেয়েদের তির বুলস আই হিট করতে পারে না। উল্টে গেমসে ফিরে আসেন ভারতীয় মেয়েরা। তৃতীয় সেট শেষে ১ পয়েন্টের লিড পায় তাঁরা।

শেষ দুই সেটে চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ সিরিজে দুরন্ত পারফর্ম করেন জ্যোতি, পরনীত, অদিতি। তিন ভারতীয় মেয়েই হিট করেন 'পারফেক্ট ১০'! তাতেই কেল্লা ফতে। চাপের মুখে দিশাহারা হয়ে পড়েন চাইনিজ তাইপের মেয়েরা। শেষ পর্যন্ত ২৩০-২২৯ পয়েন্টে সোনা জিতে যায় ভারত। 

এই নিয়ে ভারতের ঝুলিতে ১৯ নম্বর সোনা এসে গেল। সবমিলিয়ে পদকের সংখ্যা ৮২। এখন দেখার ভারত ১০০ পদকের মাইলস্টোন ছুঁতে পারে।


```