Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

অদম্য লড়াই, তবুও হার! সুতীর্থা-ঐহিকার লড়াই মন জয় করল দেশবাসীর

অদম্য লড়াই, তবুও হার! সুতীর্থা-ঐহিকার লড়াই মন জয় করল দেশবাসীর

শেষ আপডেট: 2 October 2023 12:45

দ্য ওয়াল ব্যুরো: চিনে এক ইঞ্চি জমি ছেড়ে না দেওয়ার লড়াই শুরু করেছিলেন দুই বঙ্গ তনয়া। কিন্তু শেষ পর্যন্ত হ্যাংযাউয়ের অনুষ্ঠিত এশিয়ান গেমসে মহিলাদের টেবল টেনিস ডবলসে শেষ চারের লড়াইয়ে হেরে গেলেন সুতীর্থা-ঐহিকা। 

সোমবার টেবল টেনিসের শেষ চারের যুদ্ধ ছিল দেখার মতো। বাংলার দুই মেয়ে নেমেছিলেন উত্তর কোরিয়ার প্রতিপক্ষদের বিরুদ্ধে। এ বলে আমায় দেখ ও বলে আমায়। প্রথম গেমে জিতে যায় সুতীর্থা-ঐহিকা জুটি। পরের গেমে সেই লিড ধরে রাখতে পারে না তারা। তৃতীয় গেমে ফের লিড পান বঙ্গ তনয়ারা। চতুর্থ গেমে ফের লিড খোয়ান। এভাবে ম্যাচ গড়ায় ৭ গেম পর্যন্ত। যদিও নির্ণায়ক গেম জিতে শেষ হাসি হাসল উত্তর কোরিয়ার জুটি। 


ষষ্ঠ গেম পর্যন্ত স্কোর লাইন ছিল ৩-৩। কিন্তু নির্ণায়ক গেমে উত্তর কোরিয়া মরিয়া হয়ে উঠেছিল। বিপক্ষকে কোণঠাসা করার পরিকল্পনা করে। আর সেখানেই খেই হারিয়ে ফেলেন সুতীর্থা-ঐহিকা। প্রথমে ৪-০ লিড পেয়ে যায় উত্তর কোরিয়া। সেই গেমে আর ফিরে আসতে পারেনি ভারত। সপ্তম গেমে ২-১১ হার। ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল সুতীর্থা-ঐহিকাকে। 

দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।

ফাইনালে উঠতে না পারলেও গেমসে সুতীর্থা-ঐহিকা টেবল টেনিসে স্বপ্ন দেখিয়ে দিলেন। প্রথম বার সেমিফাইনালে উঠে দেশের হয়ে ইতিহাস গড়েছেন তাঁরা। সেমিফাইনালেও দুই কন্যা যে স্নায়ুর খেলা দেখালেন তা ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকল। ম্যাচ শেষে অনেকেই বললেন, একেই বলে খেলা। একতরফা আত্মসমর্পণ নয়। 

এবার এশিয়ান গেমসে যাওয়ার আগেই সুতীর্থা ও ঐহিকা নিশ্চিত ছিলেন বড় সাফল্য পাবেনই। সেইমতোই এগিয়েছে তাঁরা। দু’বেলা কঠোর পরিশ্রম করে বুঝিয়েছেন তাঁরা কারও চেয়ে কম নন।

সুতীর্থা একটা সময় বয়স ভাঁড়ানোর অভিযোগে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন। তারপর নৈহাটির বাড়ি থেকে কঠিন চ্যালেঞ্জ নিয়ে ফের দেশের সেরা মহিলা তারকা সম্মান অর্জন করেন।

পাশাপাশি নিভৃতে নিজেকে তৈরি করেছেন ঐহিকাও। তিনিও একটা সময় পিছিয়ে পড়েছিলেন। কিন্তু বাবার উৎসাহে ঐহিকাও দেখালেন তাঁর ওপর ভরসা করা যায়। সুতীর্থার সঙ্গে জুটি বেঁধে দীর্ঘদিন খেলেছেন। তাঁদের এই জুটির সাফল্য ম্যাজিকের মতো কাজ করেছে গেমসে। সেমিফাইনালে হেরেও অনেক কিছু জয় করলেন বাংলার দুই মেয়ে।


```