দ্য ওয়াল ব্যুরো: কবীর খানের বজরঙ্গি ভাইজান। নায়ক সলমন খান। সেই সিনেমাতে দেখা গিয়েছিল কুস্তির আখড়া একা কাঁপিয়ে দিচ্ছেন সল্লু। বাইরে দাঁড়িয়ে প্যাঁচ বাতলে হারতে থাকাকে জিতিয়ে দিতেও দেখা গিয়েছিল ভাইজানকে। এ বার সত্যি বজরঙ্গির কেরামতি দেখল জাকার্তা। আর সোনা এল দেশে।
এশিয়ান গেমসে ফ্রি স্টাইল কুস্তিতে ৬৫ কেজি বিভাগে সোনা জিতলেন ভারতের বজরঙ্গ পুনিয়া।
জাকার্তা এশিয়ান গেমসের শুরুটা খুব একটা ভাল হয়নি ভারতের। বক্সিং-এ দু’দুবার অলিম্পিক পদক জয়ী সুশীল কুমারকে ফিরতে হয় খালি হাতে। পরে ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতেন অপূর্বী চাণ্ডেলা ও রবি কুমারের জুটি৷
ফাইনাল রাউন্ডে বজরঙ্গের প্রতিপক্ষ ছিল জাপানের তাকাতানি দাইচি। ১১-৮ পয়েন্টে খেলা শেষ করে হরিয়ানার এই কুস্তিগীর।
বজরঙ্গের সোনা জয়ে উচ্ছ্বসিত দেশবাসী। তাঁকে টুইট করে অভিনন্দন জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
https://twitter.com/MamataOfficial/status/1031183629047615488
যদিও কুস্তির অন্য বিভাগগুলির মধ্যে ৮৬ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে অভিযান শেষ করেন পবন কুমার৷ ৯৭ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে হেরে যান মৌসম খাতরির৷