Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

Ashleigh Gardner: ছক্কার হ্যাটট্রিক, ২০০-র স্ট্রাইক রেটে ফিফটি! ধামাকা গুজরাট অধিনায়কের

গার্ডনারের দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে গুজরাট ক্রিকেট দল নির্ধারিত ২০১ রান তোলে।

Ashleigh Gardner: ছক্কার হ্যাটট্রিক, ২০০-র স্ট্রাইক রেটে ফিফটি! ধামাকা গুজরাট অধিনায়কের

ঝড়ের নাম অ্যাশলে গার্ডনার

শেষ আপডেট: 14 February 2025 22:05

দ্য ওয়াল ব্যুরো: গুজরাট টাইটান্স দলের অধিনায়ক অ্যাশলে গার্ডনার শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ধামাকাদার ব্যাটিং করলেন। কোটাম্বি স্টেডিয়ামে পাওয়ার হিটিংয়ের দৌলতে তিনি অকাল দীপাবলি পালন করলেন। ২০২৫ মহিলা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে খেলতে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট জায়ান্টস। এই ম্যাচে গার্ডনার আরসিবি বোলারদের কার্যত দুরমুশ করলেন। ছক্কার হ্যাটট্রিক হাঁকানোর পাশাপাশি তিনি ২০০-র স্ট্রাইক রেটে হাফসেঞ্চুরি করলেন। মাত্র ২৫ বলে ফিফটি করলেন তিনি। শেষপর্যন্ত ৩৭ বলে ৭৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। এরমধ্যে ৩ চার এবং ৮ ছক্কা রয়েছে।

এই ম্যাচে গার্ডনার বিশেষ করে প্রেমা রাওয়াতকে টার্গেট করেছিলেন। গুজরাট ইনিংসের ত্রয়োদশ ওভার করতে এসেছিলেন প্রেমা। তৃতীয় ডেলিভারিতে লং অফ বাউন্ডারির উপর দিয়ে ধামাকাদার ছক্কা হাঁকান। এর পরের বলটা তিনি মিড উইকেটের উপর দিয়ে আরও একটা দুরন্ত শটে মাঠের বাইরে পাঠান। এরপর স্কোয়ার লেগ ফেন্সের উপর দিয়ে তৃতীয় ছক্কা কার্যত আগুনের গোলার মতো বেরিয়ে গেল। গার্ডনারের এই ইনিংস দেখে আরসিবি বোলাররাও দিশেহারা হয়ে যান।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আরসিবি-র

মহিলা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। টস হারার পর ব্যাট করতে নামে গুজরাট। কিন্তু, শুরুটা তারা একেবারে ভাল করতে পারেনি। লরা উলভার্ট এবং দয়ালন হেমলতা শুরুতেই আউট হয়ে ফিরে যান। কিন্তু, এরপর দলের অপর ওপেনার বেথ মুনি হাল ধরেন। তিনি ৪২ বলে ৫৬ রান করেন।

রেনুকা সিংয়ের ঝুলিতে সর্বাধিক উইকেট

গার্ডনারের দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে গুজরাট ক্রিকেট দল নির্ধারিত ২০১ রান তোলে। এছাড়া শেষ ওভারে ডিয়েন্ড্রা ডটিন ১৩ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস যোগ্য সঙ্গত দেন। আরসিবি-র হয়ে রেণুকা সিং সর্বাধিক ২ উইকেট শিকার করেন। এছাড়া কণিকা আহুজা, জর্জিয়া বেরহ্যাম এবং প্রেমা একটি করে উইকেট শিকার করেছেন।


```