Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের জয় কাড়ল আর্সেনাল, রিয়াল-সিটির ছ’গোলের থ্রিলার ম্যাচও ড্র

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের মহারণে কেউ এগিয়ে থাকল না। পরের লেগে ম্যান সিটির মাঠে যে দল জিতবে, তারাই সেমিফাইনালে চলে যাবে।

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের জয় কাড়ল আর্সেনাল, রিয়াল-সিটির ছ’গোলের থ্রিলার ম্যাচও ড্র

শেষ আপডেট: 10 April 2024 14:51

দ্য ওয়াল ব্যুরো: দুটি হেভিওয়েট ম্যাচেরই ফয়সালা হল না। কিন্তু দুটি খেলাই এত উত্তেজনাকর হয়েছে, দর্শকদের পয়সা উসুল হয়ে গিয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের দুটি ম্যাচেরই ফয়সালা হল না। রিয়াল মাদ্রিদ-ম্যান সিটি ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ গোলে।

অন্যদিকে একই সময়ে আর্সেনাল-বায়ার্ন মিউনিখ ম্যাচটি শেষ হল ২-২ গোলে।

সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ এবং ম্যাঞ্চেস্টার সিটি প্রমাণ করল, তারা কেন বিশ্বসেরা। বিশ্বের অন্যতম সেরা দুটি ক্লাবের নাম বলতে বলা হলে এই দুটির নামই এক এবং দুই নম্বরে উঠে আসবে। রুদ্ধশ্বাস লড়াইয়ে দুটি দলই ৩-৩ গোলে ম্যাচ শেষ করেছে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের মহারণে কেউ এগিয়ে থাকল না। পরের লেগে ম্যান সিটির মাঠে যে দল জিতবে, তারাই সেমিফাইনালে চলে যাবে।

মূলত বায়ার্নের জয়টাই যেন কেড়ে নিয়েছে আর্সেনাল। ২-১ গোলে ৭৬ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল বায়ার্ন। এ সময় এসে লিয়ান্দ্রো ত্রোসার্ডের একটি গোলে ম্যাচটিকে সমতায় শেষ করল ইংলিশ দলটি।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় আর্সেনাল। বুকায়ো সাকা প্রথম গোলটি করেন ১২ মিনিটে। এরপর ১৮ মিনিটে সমতায় ফেরে বায়ার্ন। সার্জি জিনাব্রি গোল করেন।

৩২ মিনিটে পেনাল্টি পেয়ে যায় বায়ার্ন। স্পট কিক নিতে আসেন হ্যারি কেন। জড়িয়ে যায় আর্সেনালের জালে। ২-১ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। ৭৬ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার্ড গোল করে সমতায় ফেরান আর্সেনালকে।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল ১৪ বছর পর প্রথম কোনও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলল। ম্যাচটা জিততে পারত আর্সেনালই। শেষ মুহূর্তে এসে জয় থেকে বঞ্চিত থাকতে হয়েছে তাদের। কারণ শেষ মুহূর্তে পেনাল্টি পেয়ে যায় বিপক্ষ দল।


```