Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চার ম্যাচ সাসপেন্ড সাদিকু! শনিবার আইএসএল ফাইনালের আগে চিন্তায় মোহনবাগান

চলতি আইএসএলে দেখা গিয়েছে হাবাস প্রায়শই সাদিকুকে পরিবর্ত হিসেবে মাঠে নামিয়ে বাজিমাত করেছেন। কখনও তিনি মনবীর সিং, কিংবা লিস্টন কোলাসোকে তুলে নামিয়েছেন আলবানিয়ার স্ট্রাইকারকে।

চার ম্যাচ সাসপেন্ড সাদিকু! শনিবার আইএসএল ফাইনালের আগে চিন্তায় মোহনবাগান

শেষ আপডেট: 29 April 2024 18:54

দ্য ওয়াল ব্যুরো: চার ম্যাচ সাসপেন্ড হলেন আর্মান্দো সাদিকু। ওড়িশা এফসি-র বিরুদ্ধে প্লে অফ সেমির প্রথম পর্বে তিনি লাল কার্ড দেখেছিলেন। সেই কারণে এক ম্যাচ খেলতে পারেননি। ওই জন্যই যুবভারতীতে ওড়িশা এফসি-র বিপক্ষে মাঠে নামতে পারেননি।

সোমবার বিকেলে আইএসএলের শৃঙ্খলারক্ষা কমিটি সিদ্ধান্ত নিয়েছে, রেফারিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার কারণে তাঁকে চার ম্যাচ সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনা মোহনবাগানের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতোই। শনিবার আইএসএল ফাইনালে নামার আগে চিন্তায় পড়ে গেল সবুজ মেরুন শিবির। সাদিকু ওই ম্যাচে থাকলে কোচ হাবাসের কাছে বিকল্প থাকত। সেক্ষেত্রে কামিন্স ও দিমিত্রি পেত্রাতোসকে একটু পিছন থেকে ব্যবহার করতে পারতেন স্প্যানিশ কোচ।

চলতি আইএসএলে দেখা গিয়েছে হাবাস প্রায়শই সাদিকুকে পরিবর্ত হিসেবে মাঠে নামিয়ে বাজিমাত করেছেন। কখনও তিনি মনবীর সিং, কিংবা লিস্টন কোলাসোকে তুলে নামিয়েছেন আলবানিয়ার স্ট্রাইকারকে।

অনেক সমর্থক আবার মনে করছেন, সাদিকু মোহনবাগানের হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন। তাঁকে সামনের মরশুমে আর রাখবে না দল কর্তৃপক্ষ। সাদিকু এবার বহু ম্যাচে গোল করে দলকে উদ্ধার করলেও তাঁর সার্বিক পারফরম্যান্স ভাল নয়। তাই কামিন্স ও দিমিত্রিকে রেখে দিলেও সাদিকু বাতিল হতে পারেন। একমাত্র আশা ছিল, শনিবার যুবভারতীতে ফাইনাল ম্যাচে দুরন্ত পারফরম্যান্স। সেই আশাও শেষ হয়ে গেল চার ম্যাচ সাসপেন্ড হওয়ায়।


```