Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লাল কার্ড, সাদিকুর জন্য আচমকা বড় সিদ্ধান্ত ফেডারেশনের!

AIFF-এর শৃঙ্খলা কমিটি শেষপর্যন্ত লাল কার্ডের রং বদলে হলুদ করে দিয়েছে।

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লাল কার্ড, সাদিকুর জন্য আচমকা বড় সিদ্ধান্ত ফেডারেশনের!

সাদিকুর লাল কার্ড বদলে গেল হলুদ কার্ডে

শেষ আপডেট: 22 January 2025 16:17

দ্য ওয়াল ব্যুরো : এফসি গোয়ার পরবর্তী ম্যাচে খেলতে পারবেন আর্মান্দো সাদিকু। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এমন কথাই জানানো হয়েছে। প্রসঙ্গত, ২০২৪-২৫ আইএসএল মরশুমে ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে গত ম্যাচ খেলতে নেমেছিল গোয়া। এই ম্যাচে লাল কার্ড দেখেছিলেন সাদিকু। সেকারণে আগামী ম্যাচে চেন্নাইন এফসি-র বিরুদ্ধে তিনি খেলতে পারবেন না বলেই মোটামুটি নিশ্চিত ছিল। কিন্তু, আচমকা এআইএফএফ-এর শৃঙ্খলা কমিটি সেই কার্ডের রং বদলে হলুদ করে দিয়েছে। সেকারণে চেন্নাইনের বিরুদ্ধে সাদিকুর খেলার ব্যাপারে আর কোনও বাধাই থাকল না।

তখন দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমের তৃতীয় মিনিটের খেলা চলছে। কড়া হাতে ম্যাচ পরিচালনা করছিলেন ক্রিস্টাল জন। ইস্টবেঙ্গলের তারকা ডিফেন্ডার হিজাজি মাহেরকে ফাউল করার জন্য তিনি সাদিকুকে সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন। যদিও এই ম্যাচে এফসি গোয়া ১-০ গোলে জয়লাভ করেছে।

এই সিদ্ধান্তের পর ক্লাবের পক্ষ থেকে ফেডারেশনের কাছে বিবেচনার জন্য আবেদন করা হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়েই AIFF-এর শৃঙ্খলা কমিটি শেষপর্যন্ত লাল কার্ডের রং বদলে হলুদ করে দিয়েছে।

এই মর্মে এফসি গোয়া ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে একটি প্রেস বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে ক্লাবের পক্ষ থেকে যাবতীয় ভিডিও প্রমাণ ফেডারেশনের কাছে জমা করা হয়েছিল। এই ভিডিও খতিয়ে দেখার পরই কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আর্মান্দোর এই ফাউল একেবারে ইচ্ছাকৃত ছিল না। এমনকী, তাঁর কোনও হিংস্র মানসিকতাও ছিল না। আর সেকারণেই লাল কার্ডের রং বদলে হলুদ করে দেওয়া হয়েছে। 

চলতি আইএসএল মরশুমে আলবেনিয়ার এই ফরোয়ার্ড দুর্দান্ত ফর্মে রয়েছেন। ইতিমধ্যে তিনি ১৫ ম্যাচে ৯ গোল করেছেন। পাশাপাশি জোড়া গোলে তিনি গৌড়বাহিনীকে অ্যাসিস্টও করেছেন।


```