Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

যুবরাজ জিম্মায় পেলে অর্জুন তেন্ডুলকর ‘ক্রিস গেইল ২.০’ হয়ে উঠবে, দাবি যোগরাজের

এবার আর বারো দিন নয়। বদলে তিন মাস চেয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। জানিয়েছেন, এই সময়টুকু যদি তাঁর ছেলে যুবরাজের ছত্রচ্ছায়ায় বেড়ে ওঠেন শচিন-পুত্র, তাহলে ‘ক্রিস গেইল ২.০’ হিসেবে পুনর্জন্ম ঘটবে তাঁর!

যুবরাজ জিম্মায় পেলে অর্জুন তেন্ডুলকর ‘ক্রিস গেইল ২.০’ হয়ে উঠবে, দাবি যোগরাজের

যোগরাজ সিং ও শচিন তেন্ডুলকর

শেষ আপডেট: 24 April 2025 19:25

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগে শচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকরকে বারো দিনের জন্য নিজের জিম্মায় চেয়েছিলেন যোগরাজ সিং। কিন্তু পাননি। পেলেই নাকি ভোল বদলে বিলকুল নতুন ব্যাটসম্যান হিসেবে দেখা দিতেন অর্জুন।

এবার আর বারো দিন নয়। বদলে তিন মাস চেয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। জানিয়েছেন, এই সময়টুকু যদি তাঁর ছেলে যুবরাজের ছত্রচ্ছায়ায় বেড়ে ওঠেন শচিন-পুত্র, তাহলে ‘ক্রিস গেইল ২.০’ হিসেবে পুনর্জন্ম ঘটবে তাঁর!

কখনও ঠোঁটকাটা, কখনও অদ্ভুত, কখনও বিতর্কিত মন্তব্যের জেরে শিরোনামে এসেছেন যোগরাজ। যুবরাজ থেকে ধোনি, রোহিত থেকে বিরাট—নানান ক্রিকেটারকে নিয়ে নানা সময় মতামত দিয়েছেন।

এই তালিকায় রয়েছেন অর্জুন তেন্ডুলকরও৷ ২০২২ সালে রঞ্জিতে অভিষেক হয় অর্জুনের৷ নামেন গোয়ার হয়ে। আর প্রথম টেস্টেই সেঞ্চুরি করেন তিনি, ঠিক তাঁর বাবার মতো! ১৯৮৮ সালে একইভাবে অভিষেকে শতরানের কীর্তি গড়েছিলেন শচিন।

উল্লেখ্য, সেই সময় গোয়ার হয়ে খেলতে নামার আগে যোগরাজের কাছে প্রশিক্ষণ নেন অর্জুন। ছিলেন মাত্র ১২ দিন। কিন্তু অভিষেকে নজর কেড়েও সেভাবে দাপট ধরে রাখতে পারেননি অর্জুন। এই নিয়ে খেদের সুরে একটি পডকাস্টে যোগরাজ বলেন, ‘শচিনের ছেলে এখানে বারো দিনের জন্য এসেছিল৷ তারপরই সেঞ্চুরি হাঁকায়। কিন্তু তারপর আইপিএলে ফিরে যাওয়ার পর লোকজন ভয়ে কুঁকড়ে যায়। ভাবতে থাকে, যদি অর্জুনের নাম আমার সঙ্গে জুড়ে যায়, তাহলে কী হবে? তখনই আমি যুবিকে জানিয়েছিলাম, শচিনকে বলো যাতে আমার হাতে ওকে এক বছরের জন্য ছেড়ে দেয়। তারপর দেখো কী হয়!’

এবার অবশ্য ছেলের দিকে স্পটলাইট ঘুরিয়ে দিয়েছেন যোগরাজ। প্রস্তাবের সুরে বলেছেন, ‘যদি যুবরাজ তিন মাসের জন্য অর্জুনকে প্রশিক্ষণ দেওয়ার পায়, আমি হলফ করে বলছি, ও পরবর্তী ক্রিস গেইল হয়ে উঠবে। অর্জুনের বোলিং ছেড়ে ব্যাটিংয়ে মন দেওয়া উচিত৷’


```