Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বর্ষবরণে ‘অর্জুন’ ঐহিকার পার্কস্ট্রিটে উৎসব, হতাশায় নাওয়া খাওয়া ভুলেছেন আরেক পদকজয়ী

অর্জুন স্বীকৃতির খবরে ঐহিকা আনন্দে ভেসে গেলেও, হতাশায় মুখ ঢেকেছেন ২৭ বছরের সুতীর্থা। তিনি প্রায় খাওয়াই বন্ধ করে দিয়েছিলেন। বাড়ির বাইরেও যাননি উৎসবের দিনগুলিতে।

বর্ষবরণে ‘অর্জুন’ ঐহিকার পার্কস্ট্রিটে উৎসব, হতাশায় নাওয়া খাওয়া ভুলেছেন আরেক পদকজয়ী

শেষ আপডেট: 2 January 2024 15:59

দ্য ওয়াল ব্যুরো: মনের দিক থেকে দুই বান্ধবী দু’প্রান্তে। একজন ঐহিকা মুখোপাধ্যায় সদ্য অর্জুন হওয়ার পরে বর্ষবরণে উৎসব পালন করেছেন পার্ক স্ট্রিটে ছোট ছোট ভাইবোনদের সঙ্গে।

একই যাত্রায় পৃথক ফল হয়েছে সুতীর্থা মুখোপাধ্যায়ের ক্ষেত্রে। তিনি ও ঐহিকা ছোটবেলার বান্ধবী, নৈহাটিতে থাকেন প্রায় একই পাড়ায়। চিনের গুয়াংজু এশিয়ান গেমসে টেবল টেনিসের ডাবলসে দু’জনের হাত ধরে দেশ ব্রোঞ্জ পদক পেয়েছে। দুই বঙ্গতনয়া গর্বিত করেছেন সমগ্র বাংলাকে।

সুতীর্থা ও ঐহিকা, দু’জনেই সাফল্য পেয়েছেন টেবল টেনিসে। বরং ঐহিকার আন্তর্জাতিক সাফল্য বেশি। সেটাই অর্জুন পাওয়ার মাপকাঠি। কারণ ঐহিকা অলিম্পিক, এশিয়ান গেমস, বিশ্বকাপ, কমনওয়েলথ টিটি ও গেমসে সফল। জুনিয়র ভারতীয় দলের হয়ে ঐহিকা বেশি সফলতা পেয়েছেন। অর্জুন পুরস্কার যাঁরা দেন, তাঁরা সেটাই দেখেছেন নামী তারকার ক্ষেত্রে।

আগামী ৯ জানুয়ারি সফল ক্রীড়াবিদদের হাতে কেন্দ্রের তরফ থেকে পুরস্কার দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ। দিল্লির ফ্লাইট ঐহিকা ধরলেও সুতীর্থা এখনও জবাব খুঁজে চলেছেন কেন তাঁর প্রতি অবিচার হল। তিনি একপ্রকার মিডিয়ার সঙ্গে কথা বলাও ছেড়ে দিয়েছেন।

ঐহিকা ও সুতীর্থা দুই অভিন্নহৃদয় বান্ধবী আবার একই কোচের কাছে খেলা শেখেন। সৌম্যদীপ রায় ও পৌলমী ঘটকের অ্যাকাডেমিতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন ঐহিকা। কিন্তু সুতীর্থা প্রায় ঘরবন্দি। প্রথম যখন ক্রীড়া মন্ত্রক থেকে অর্জুন পুরস্কারের জন্য নাম ঘোষণা হল, সেইসময় দু’জনই হরিয়ানার পাঁচকুলায় জাতীয় সিনিয়র আসরে খেলছিলেন।

অর্জুন স্বীকৃতির খবরে ঐহিকা আনন্দে ভেসে গেলেও, হতাশায় মুখ ঢেকেছেন ২৮ বছরের সুতীর্থা। তিনি প্রায় খাওয়াই বন্ধ করে দিয়েছিলেন। বাড়ির বাইরেও যাননি এই দিনগুলিতে। বর্ষবরণে ঐহিকাকে দেখা গিয়েছে পার্কস্ট্রিটে ভাইবোনদের সঙ্গে আনন্দ করতে। সেইসময় সুতীর্থা ঘরের কোণে বসে শুধু উত্তর খুঁজে গিয়েছেন। সুতীর্থার কাছের বান্ধবী ঐহিকাও জানালেন, আমাদেরও সমানভাবে কষ্ট হচ্ছে ওঁর জন্য। আমরাও সমব্যথী।  

সুতীর্থার মা এদিন বলছিলেন, মেয়ের মনের অবস্থা ভাল ছিল না। এতটাই ভেঙে পড়েছিল যে ঘরের বাইরে বেরতেই চাইছিল না। খাওয়া ছেড়ে দিয়েছিল। মঙ্গলবার থেকে অবশ্য মেয়ে অনুশীলনে নামবে আগের মতোই সবকিছু ভুলে। প্রসঙ্গত, জাতীয় টিটিতে অতীতে খেতাব পেয়েছেন সুতীর্থা। 

এর আগে বয়স ভাঁড়ানোর অভিযোগে সুতীর্থার নির্বাসন হয়েছিল। সেই অভিযোগকে মিথ্যে প্রমাণ করে নামী এই তারকা ফের টিটি-তে এসে তাক লাগিয়ে দিয়েছিলেন। ভারী চেহারার মধ্যেও যে এত রিফ্লেক্স থাকে, সুতীর্থার খেলা দেখলেই সেটা বোঝা যায়।

সুতীর্থার মা জানিয়েছেন, আমার মেয়ে লড়াই করে এগিয়েছে। এরও জবাব দেবে ভাল খেলে, দেশকে পদক জিতিয়ে।


```