Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অলিম্পিক্স গেমস ভিলেজে ডাকাতির শিকার আর্জেন্টাইন ফুটবল তারকা

অলিম্পিক্স গেমস ভিলেজে ডাকাতির শিকার আর্জেন্টাইন ফুটবল তারকা থিয়াগো আলমাদা।

অলিম্পিক্স গেমস ভিলেজে ডাকাতির শিকার আর্জেন্টাইন ফুটবল তারকা

থিয়াগো আলমাদা।

শেষ আপডেট: 26 July 2024 15:43

দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক্স গেমস ভিলেজে ডাকাতির শিকার আর্জেন্টাইন ফুটবল তারকা থিয়াগো আলমাদা। প্যারিসে গেমসের আসরে প্রথম ম্যাচেই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। নাটকীয় ও বিতর্কিত এই ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হারে আর্জেন্টিনা।

ম্যাচের আগে গেমস ভিলেকে ডাকাতির শিকার হয়েছেন আলমাদা। দলের কোচ জেভিয়ার মাসচারানো বলেন, ‘‘গেমস ভিলেজে যখন আমরা অনুশীলন করছিলাম, সেইসময় আমরা ডাকাতির শিকার হই। এটি অলিম্পিক্স গেমস, কোনও প্রতিবেশী দেশের টুর্নামেন্ট নয়। এমন মানা যায় না। থিয়েগো ঘড়ি, আংটি সবকিছুই হারিয়েছে। এমনকী ব্যাঙ্কের কার্ডও নিয়ে নিয়েছে দুষ্কৃতিরা।’’

এই ঘটনায় আর্জেন্টাইন প্রতিনিধিরা লিও পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ডাকাতির পরে খেলতে নেমেও বিতর্কের মুখে পড়ে আর্জেন্টিনার ম্যাচ। খেলা শেষের দুই ঘণ্টা পরে জানা যায়, আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি অবৈধ।

একদিকে প্রথম ম্যাচে হার, পাশাপাশি গেমসে ডাকাতির ঘটনায় আর্জেন্টিনা শিবিরে চিন্তার মেঘ। তারা বিষয়টি আয়োজকদের জানিয়েছে।  


```