Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আর্জেন্টিনার তিন বিশ্বকাপজয়ী ফুটবলারের নামে নারী নির্যাতনের অভিযোগ, তোলপাড় কোপা আমেরিকা

কোপা আমেরিকা শুরুর আগে মেসিদের আর্জেন্টিনা শিবিরে বিনা মেঘে বজ্রপাত। কাতারে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের তিন সদস্যের নামে নারী নির্যাতনের গুরুতর অভিযোগ উঠল।

আর্জেন্টিনার তিন বিশ্বকাপজয়ী ফুটবলারের নামে নারী নির্যাতনের অভিযোগ, তোলপাড় কোপা আমেরিকা

কাতারে জয়ী আর্জেন্টিনা দল।

শেষ আপডেট: 19 June 2024 20:25

দ্য ওয়াল ব্যুরো: কোপা আমেরিকা শুরুর আগে মেসিদের আর্জেন্টিনা শিবিরে বিনা মেঘে বজ্রপাত। কাতারে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের তিন সদস্যের নামে নারী নির্যাতনের গুরুতর অভিযোগ উঠল।

হ্যাভিয়ের হার্নান্দেজ বোনেত নামে কলম্বিয়ার এক নামী সাংবাদিক কলম্বিয়ান রেডিও’র একটি শো’তে এই কেলেঙ্কারির বিষয়টি প্রথমে তুলে ধরেন। স্প্যানিশ পত্রিকা মার্কা-ও এই সংবাদটি তাদের প্রথম পাতায় প্রকাশ করেছে।

এই অভিযোগ ঘিরে লাতিন আমেরিকান মিডিয়া থেকে সারা বিশ্বের মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। কোপা শুরুর আগে আর্জেন্টিনা যখন গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলছিল, সেইসময় ওই রেডিও খবরটি ফাঁস করেছে।

মেসিদের দলের হয়ে খেলা ওই তিন তারকা হলেন, থিয়াগো আলমাদা, অ্যাঞ্জেল কোরেয়া এবং এজেকুয়েল প্যালাসিওস। ওই সাংবাদিক জানান, সেবিস্তিয়ান ভিয়ার নামে এক ফুটবলারই নারী নির্যাতনে প্রধান ভূমিকা নেন। কিন্তু ওই বিষয়টি নিয়ে তদন্ত করতে দেখা যায়, আরও তিন ফুটবলারও যুক্ত এই ঘটনার সঙ্গে, যাঁরা আবার কাতারে বিশ্বজয়ী দলের সঙ্গেও ছিলেন।

ওই সাংবাদিক প্রতিদিনই সন্ধ্যার সময় কলম্বিয়ান রেডিওতে ফুটবল নিয়ে আলোচনা করার সময় ওই ঘটনা তুলে ধরেন। তাতে বলা হয়, পুয়ের্তো মাদেরোয় একটি নাইট ক্লাবে আর্জেন্টিনার চার ফুটবলার একটি ক্যাবারে ডান্সারকে ধর্ষণ করেছেন। যা নিয়ে বুয়েনস আয়ারসের আদালতে মামলাও চলছে।     


```