
গতবারের কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল।
শেষ আপডেট: 20 May 2024 22:37
দ্য ওয়াল ব্যুরো: কাতার বিশ্বকাপে যা দল ছিল, সেই ফাইভস্টার দল নিয়েই কোপা আমেরিকা খেলবে আর্জেন্টিনা। সেই দলে লিওনেল মেসি, এমি মার্টিনেজ, ডি’মারিয়ারা রয়েছেন।
কোপা আমেরিকার আগে নিজেদের একবার দেখে নিতে বিশ্বসেরা দল ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। তার আগে ২৯ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কোপা আমেরিকার প্রাথমিক দলও এটি। এখান থেকেই বাদ পড়বেন তিন ফুটবলার।
স্কালোনির ঘোষিত শক্তিশালী দলে আছেন অভিজ্ঞ লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডিরা। চোট থাকলেও দলে জায়গা পেয়েছেন নাহুয়েল মলিনা, মার্কোস আকুইনা, এঞ্জো ফার্নান্দেজ।
দলে বড় চমক বলতে ইতালির ক্লাব মোনজায় খেলা ১৯ বছরের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ভ্যালেন্টিন কার্বোনি। অবাক করার মতো বাদ গিয়েছেন পাওলো দিবালা। দলের অধিনায়ক হয়েছেন মেসিই।
আগামী ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ১৪ জুন গুয়েতেমালার বিপক্ষে তাদের ম্যাচটি হবে ওয়াশিংটন ডিসিতে। ২০ জুন থেকে আমেরিকায় বসবে কোপা আমেরিকার আসর।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, জেরেমিনো রুল্লি, এমিলিয়ানো মার্টিনেজ।
ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, লিওনার্দো বেলার্ডি, ক্রিস্টিয়ানো রোমেরো, জার্মান পেজেল্লা, লুকাস কুয়ার্টা, নিকোলাস ওটামেন্ডি, লিয়ান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, নিকোলাস ত্যাগলিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো।
মিডফিল্ডার: গুইদো রডরিগেজ, লিয়ান্দ্রো পারদেস, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এক্সিকুয়েল প্যালাসিওস, এঞ্জো ফার্নান্দেজ, জিওভান্নি লো চেলসো, ভ্যালেন্টিন কার্বোনি।
ফরোয়ার্ড: অ্যাঞ্জেল ডি’ মারিয়া, লিওনেল মেসি, অ্যাঞ্জেল কোরেইরা, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেস, লাউতারো মার্টিনেজ এবং হুয়ান আলভারেজ।