Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪ মাসেই সম্পর্ক শেষ, গদি হারালেন সাম্পাওলি

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১৪ মাসেই নিজের দায়িত্ব ছাড়লেন জর্জে সাম্পাওলি। বিশ্বকাপের ফাইনালের দিনেই আর্জেন্টাইন কোচের পদ থেকে ইস্তফা দিলেন বছর ৫৮-র সাম্পাওলি। ২০১৭ সালের মে মাসে আর্জেন্টিনার দায়িত্ব নেন সাম্পাওলি। 'লা আলবিসেলেস্তেদের' বিশ্বকাপ

১৪ মাসেই সম্পর্ক শেষ, গদি হারালেন সাম্পাওলি

শেষ আপডেট: 16 July 2018 06:44

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১৪ মাসেই নিজের দায়িত্ব ছাড়লেন জর্জে সাম্পাওলি। বিশ্বকাপের ফাইনালের দিনেই আর্জেন্টাইন কোচের পদ থেকে ইস্তফা দিলেন বছর ৫৮-র সাম্পাওলি। ২০১৭ সালের মে মাসে আর্জেন্টিনার দায়িত্ব নেন সাম্পাওলি। 'লা আলবিসেলেস্তেদের' বিশ্বকাপ অভিযানও হয়েছিল তাঁর হাত ধরেই। কিন্তু শুরুতেই ছন্দপতন। আইসল্যান্ডের সঙ্গে ড্র, তারপর ক্রোয়েশিয়ার সঙ্গে লজ্জার হার। দেশে তো বটেই খোদ মেসিদের মধ্যেও সাম্পাওলির পরিকল্পনা নিয়ে শুরু হয়েছিল সমালোচনা। বেশিরভাগ সিনিয়র খেলোয়াড় মানিয়ে নিতে পারছিলেন না তাঁর কোচিং পদ্ধতির সঙ্গে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হারের পর তো মেসির নেতৃত্বে মিটিং করে সাম্পাওলিকে সরিয়ে দেওয়ার জন্য আর্জেন্টাইন ফেডারেশনের কাছে অনুরোধ করেন মেসিরা। কিন্তু তখন ফেডারেশন বলেছিলেন এই মুহূর্তে তাঁরা সাম্পাওলিকে সরাতে নারাজ। https://twitter.com/Argentina/status/1018571869925072896 কোনও রকমে গ্রুপ পর্ব উতরে গেলেও প্রি কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে চোখের জলে বিশ্বকাপ শেষ হয় মেসিদের। ফুটবল মহলের একটা বড় অংশ বলেন, সাম্পাওলির উচিত আর্জেন্টিনার কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করা। এমনকী ফুটবলের রাজপুত্র মারাদোনা বলেন, তিনি বিনা পারিশ্রমিকে আর্জেন্টিনার দায়িত্ব নিতে রাজি। কিন্তু তখনও বোর্ডের তরফে কিছু জানানো হয়নি। রবিবার হঠাৎ করেই বোর্ডের তরফে জানানো হয়, 'জর্জে সাম্পাওলির সঙ্গে পারস্পরিক সমঝোতার মাধ্যমে সম্পর্ক ছিন্ন করলো আর্জেন্টিনা বোর্ড।' কিন্তু পরবর্তী কোচ কে হতে চলেছেন, সে সম্পর্কে বোর্ডের তরফে কিছু জানানো হয়নি। সাম্পাওলির তরফেও এই ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি।

```