উত্তম চক্রবর্তী,মস্কো: স্পার্টাক স্টেডিয়ামে নামবেন মেসিরা। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ধারে-ভারে অনেকটা পিছিয়ে থাকা আইসল্যান্ড। কিন্তু এই ম্যাচ শুরুর ১৯ ঘণ্টা আগে রোনাল্ডোর হ্যাট্রিক নতুন মাত্রা যোগ করেছে। সব আলোচনার কেন্দ্র এখন, ‘রোনাল্ডো পেরেছে। মেসি পারবেন?’ কিন্তু বুয়েনস আয়ার্স থেকে রুশ দেশে পা রাখা কয়েক হাজার আর্জেন্টাইন সমর্থক এসব নিয়ে একেবারেই ভাবছেন না। তাই ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে স্পার্টাক স্টেডিয়ামের বাইরের রাস্তা আর্জেন্টিনা সমর্থকদের দখলে। নাচে-গানে-স্লোগানে কার্যত ম্যাচের আগেই উৎসবে মেতে উঠলেন তাঁরা। আজকের তারিখে মস্কো দেখলে অনেকেই কলকাতা ভেবে ভুল করতে পারেন। কারণ গোটা শহরের রঙ নীল-সাদা।
https://www.youtube.com/watch?v=Z9Z__Xss8hA