Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দল নিয়ে ধোঁয়াশায় রাখলেন আর্জেন্টিনা কোচ, ইকুয়েডরকে সমীহই করছেন মেসিরা

দ্য ওয়াল ব্যুরো: ব্রাজিলকে যারা রুখে দিয়েছে, তাদের কমজোরি ভাবলে ভুল হবে, এটা জানেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তাই আগের ম্যাচগুলিতে দল নিয়ে মিডিয়াকে ধারণা দিলেও, এবার সেই রাস্তায় গেলেন না। রবিবার সকালে ভারতীয় সময়ে সাড়ে ছয়টায় ব্রাজিল

দল নিয়ে ধোঁয়াশায় রাখলেন আর্জেন্টিনা কোচ, ইকুয়েডরকে সমীহই করছেন মেসিরা

শেষ আপডেট: 3 July 2021 15:35

দ্য ওয়াল ব্যুরো: ব্রাজিলকে যারা রুখে দিয়েছে, তাদের কমজোরি ভাবলে ভুল হবে, এটা জানেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তাই আগের ম্যাচগুলিতে দল নিয়ে মিডিয়াকে ধারণা দিলেও, এবার সেই রাস্তায় গেলেন না। রবিবার সকালে ভারতীয় সময়ে সাড়ে ছয়টায় ব্রাজিলের পেদ্রো লুডভিক টেক্সেইরা স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। নকআউট ম্যাচ বলেই বেশি সতর্ক লিওনেল মেসিরা। এই ম্যাচের একাদশে দলের অন্যতম সেরা ডিফেন্ডার ক্রিশ্চিয়ানো রোমেরোর অংশগ্রহণ অনিশ্চিত। প্রায় এক সপ্তাহ ধরে হাঁটুর চোটে ভুগছেন রোমেরো। তিনি যে খেলবেনই, কোচ জোর দিয়ে কিছু বলতে পারেননি। রোমেরো খেলতে না পারেন, প্রথম একাদশে দেখা যাবে জার্মান পেজ্জেল্লাকে। এছাড়া রক্ষণের অন্য তিনজন নিশ্চিত। তাঁরা হলেন নাহুয়েল মোলিনা, নিকোলাস ওটামেন্ডি ও মার্কোস আকুনা। মাঝমাঠে জিওভানি লো সেলসোর উপস্থিতি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। তাই এখন প্রশ্ন দেখা দিয়েছে রডরিগো ডি পলের সঙ্গে তৃতীয় মিডফিল্ডার হিসেবে কে খেলবেন? এক্ষেত্রে লেয়ান্দ্র পারেদেস অথবা গুইদো রডরিগেজের মধ্যে যে কোনও একজনকে দেখা যাবে মাঠে। আক্রমণভাগ নিয়ে কোনও সংশয় নেই। অবধারিতভাবেই খেলবেন লিওনেল মেসি। তাঁর সঙ্গে শুরু করবেন আগের ম্যাচে গোল করা লাউতারো মার্টিনেজ ও চলতি কোপায় জোড়া গোল করা আলেজান্দ্রো পাপু গোমেজ। আর্জেন্টিনার বিপক্ষে খেলা শেষ ম্যাচে হেরেছিল ইকুয়েডর। গতবছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মেসির গোলে ইকুয়েডরকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। শুধু শেষ সাক্ষাৎ নয়, মুখোমুখি পরিসংখ্যানেও ঢের এগিয়ে লিওনেল স্কালোনির ছেলেরা। এখনও পর্যন্ত দুই দল একে অপরের বিপক্ষে খেলেছে ৩৬টি ম্যাচ। যেখানে আর্জেন্টিনার জয় ২১ ম্যাচে আর ড্র হয়েছে ১০টি। বাকি ৫ ম্যাচ জিতেছে ইকুয়েডর। আর্জেন্টিনার বিপক্ষে তাদের শেষ জয়টি ২০১৫ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। সেদিন ইকুয়েডর জিতেছিল ২-০ ব্যবধানে।  

```