Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গোলকিপারের হাতই বাঁচাল মেসিদের! টাইব্রেকারে ইকুয়েডরকে হারিয়ে কোপা সেমিতে আর্জেন্টিনা

দলকে সেমিফাইনালে তুললেন আর্জেন্টিনার গোলকিপার এমি মার্তিনেজ। খেলার ফল ৪-২।

গোলকিপারের হাতই বাঁচাল মেসিদের! টাইব্রেকারে ইকুয়েডরকে হারিয়ে কোপা সেমিতে আর্জেন্টিনা

এমি মার্তিনেজ

শেষ আপডেট: 5 July 2024 09:42

দ্য ওয়াল ব্যুরো: রুদ্ধশ্বাস ম্যাচ। নির্ধারিত সময়ে তার ফয়সালা হল না। ১-১ স্কোর নিয়ে টাইব্রেকারে গেল আর্জেন্টিনা-ইকুয়েডর। সেখান থেকে দলকে সেমিফাইনালে তুললেন আর্জেন্টিনার গোলকিপার এমি মার্তিনেজ। খেলার ফল ৪-২।

মার্তিনেজের কথা বললে সবারই মনে পড়বে ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের কথা। তিনি না থাকলে হয়তো মেসি আবারও ট্রফি হাতছাড়া করতেন। ম্যাচ শেষের কয়েক মিনিট আগে তাঁর ওই সেভ এবং টাইব্রেকারও এমির শট বাঁচানো আজও ভোলেননি কেউ। তারই আরও এক ঝলক দেখা গেল কোপা কোয়ার্টার ফাইনালে। 

ইকুয়েডরের বিরুদ্ধে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ ড্র করেছিল আর্জেন্টিনা। কোপার নিয়ম অনুযায়ী, ৯০ মিনিটে ফল না হলে সোজা টাইব্রেকার, কোনও এক্সট্রা টাইম খেলা হয় না। টাইব্রেকারে আর্জেন্টিনার হয়ে প্রথম শট নিতে গিয়েছিলেন মেসি। কিন্তু তিনি গোল করতে ব্যর্থ হন! তবে ইকুয়েডরের প্রথম দু’টি শট আটকে দিয়ে 'হিরো' সেই গোলকিপার মার্তিনেজ।  

ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে গেছিল মেসিরাই। ৩৪ মিনিটের মাথায় কর্নার থেকে গোল করেন লিসান্দ্রো মার্তিনেজ। এরপর ম্যাচ শেষের মুহূর্তে ৯০ মিনিটের মাথায় গোল করেন ইকুয়েডরের কেভিন রদ্রিগেজ। কিন্তু এই ম্যাচ ২-১ গোলে জিতেও যেতে পারত তারা। কারণ দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে গোল করার সহজ সুযোগ পেয়েছিল ইকুয়েডর। পেনাল্টি পায় তারা। তবে গোল করতে পারেনি দল। 


```