
ফাইনালে ওঠার আনন্দে আর্জেন্টিনা ফুটবলাররা
শেষ আপডেট: 10 July 2024 08:42
দ্য ওয়াল ব্যুরো: কানাডার কোপা আমেরিকা কাপের ফাইনালে খেলা স্বপ্নই থেকে গেল।
প্রথমবারের মতো সবাইকে চমকে দিয়েই সেমিফাইনালে উঠেছিল কানাডা। কিন্তু নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অঘটন কিছুই হল না। আর্জেন্টিনা খেলেছে বিশ্বচ্যাম্পিয়নদের মতোই। কানাডা যে সেমিতে সহজ প্রতিপক্ষ সেটি প্রমাণ করলো লিওনেল মেসিরা। একপেশে লড়াইয়ে কানাডাকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দল।
ম্যাচের ৩ মিনিটের মাথায় প্রথম সুযোগ পায় কানাডা। শ্যাফেলবার্গের বাঁ পায়ের শট গোলবারের উপর দিয়ে চলে যায়। ৮ মিনিটের মাথায় সেই শ্যাফেলবার্গই আবার একই পজিশনে বল পেলে সেটিও বাইরে মারেন।
ম্যাচে আর্জেন্টিনা প্রথম আক্রমণের সুযোগ আসে ১২ নিনিটের মাথায়। ডি-বক্সের বাইরে থেকে লিওনেল মেসির বা পায়ের শটটি লক্ষ্যভ্রষ্ট হয়।
টুর্নামেন্টে আর্জেন্টিনার শুরুর ম্যাচে প্রথম গোলটা এসেছিল ম্যান সিটির তারকা আলভারেজের পা থেকে। সেমিফাইনালেও সেই আলভারেজই ত্রাতা হয়ে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিলেন। ২২ মিনিটে তার দেওয়া গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। রদ্রিগো ডি পলের ডিফেন্স চেরা পাস থেকে লক্ষ্যভেদ করেন আলভারেজ।
এগিয়ে যাওয়ার আবারো সুযোগ পায় আর্জেন্টিনা।
প্রথমার্ধের শেষ মুহূর্তে ডি-বক্সের ভেতর সুযোগ পায় কানাডা। জটলা থেকে নেওয়া আলফনসো ডেভিসের শট রুখে দেন মার্টিনেজ।
দ্বিতীয়ার্ধেও দাপটের সঙ্গে শুরু করে আর্জেন্টিনা। যে কারণে গোল করতেও বেশি দেরি হয়নি তাদের। ৫১ মিনিটে ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজের জোরালো মেসির বাঁপায়ে লেগে কানাডা জালে জড়িয়ে গিয়েছে।
এই অর্ধে ম্যাচে ফেরার জন্য দারুণ চেষ্টা চালিয়েছে কানাডা। প্রথমার্ধে রক্ষণাত্মক খেলার চেষ্টা করলেও পরে তারা আক্রমণে গিয়েছে। তখন অনেক দেরি হয়ে গিয়েছিল।