Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

আর্জেন্টিনার হাতের মুঠোয় ফাইনালের রিমোট

দ্য ওয়াল ব্যুরো: মেসিরা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন শেষ ষোলোতেই। কিন্তু মেসিদের দেশ আছে বিশ্বকাপের ফাইনালেও। বলা ভালো আর্জেন্টিনার হাতেই নির্ভর করছে ক্রোয়েশিয়া ও ফ্রান্সের ভাগ্য। অভিজ্ঞ আর্জেন্টাইন রেফারি নেস্টর পিটানার হাতেই উঠল ফাইনালের দ

আর্জেন্টিনার হাতের মুঠোয় ফাইনালের রিমোট

শেষ আপডেট: 13 July 2018 10:06

দ্য ওয়াল ব্যুরো: মেসিরা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন শেষ ষোলোতেই। কিন্তু মেসিদের দেশ আছে বিশ্বকাপের ফাইনালেও। বলা ভালো আর্জেন্টিনার হাতেই নির্ভর করছে ক্রোয়েশিয়া ও ফ্রান্সের ভাগ্য। অভিজ্ঞ আর্জেন্টাইন রেফারি নেস্টর পিটানার হাতেই উঠল ফাইনালের দায়িত্ব। বছর ৪৩-এর পিটানা পেশায় শারীরবিদ্যার শিক্ষক। ইতিমধ্যেই রুশ বিশ্বকাপে তিনি চারটি খেলা পরিচালনা করেছেন। গ্রুপ পর্বে রাশিয়া বনাম সৌদি আরব, মেক্সিকো বনাম সুইডেন, শেষ ষোলোয় ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক এবং কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে বনাম ফ্রান্স। অর্থাৎ বিশ্বকাপের শুরু এবং শেষ হতে চলেছে তাঁর হাতেই। https://twitter.com/fifamedia/status/1017462885155590145 নরবার্তো কোয়ারেজার পর তিনি দ্বিতীয় আর্জেন্টাইন রেফারি যিনি দুটো বিশ্বকাপে খেলা পরিচালনা করেছেন। কোয়ারেজা ১৯৭০ ও ১৯৭৮ সালের বিশ্বকাপে দায়িত্ব পেয়েছিলেন। নেস্টর চলতি বিশ্বকাপ ছাড়াও ২০১৪ বিশ্বকাপেও রেফারির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও হোরাসিও এলিজন্দোর (২০০৬) পর তিনি দ্বিতীয় আর্জেন্টিনার রেফারি যিনি কোনও বিশ্বকাপের ফাইনালের দায়িত্ব পেলেন।  অনুর্ধ্ব ১৭ স্তরে খেলার অভিজ্ঞতাও রয়েছে ২০১০ সালে আন্তর্জাতিক রেফারির মর্যাদা পাওয়া নেস্টর পিটানার। বিশ্বকাপ ছাড়াও ২০১৬ ব্রাজিল অলিম্পিক ও ২০১৭ কনফেডারেশন কাপের সেমি ফাইনালের দায়িত্বও পালন করেছিলেন এই অভিজ্ঞ রেফারি। নেস্টরের ম্যাচ পরিচালনা করার পদ্ধতি অনেকটা বিখ্যাত রেফারি কোলিনার মতো। চোখ দিয়েই নিয়ন্ত্রণ করেন খেলোয়াড়দের। কঠিন পরিস্থিতেও মাথা ঠাণ্ডা রেখে সিদ্ধান্ত নেন। প্রসঙ্গত, কোলিনা বর্তমানে রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি। ফ্রান্স ও ক্রোয়েশিয়া দুই দলের বিরুদ্ধেই চলতি বিশ্বকাপে রেফারির দায়িত্ব পালন করেছেন নেস্টর। কাকতালীয়, এমন দুই দেশের খেলা পরিচালনা করার দায়িত্ব তিনি পেলেন যে দুই দেশের কাছে হেরেই বিশ্বকাপ অভিযান শেষ হয়েছিল তাঁর নিজের দেশ আর্জেন্টিনার।

```