Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টোকিওতে পৌঁছেই প্রস্তুতিতে স্বামী-স্ত্রী জুটি অতনু ও দীপিকা, কোর্টে নামলেন সিন্ধুও

দ্য ওয়াল ব্যুরো: ভারত থেকে এই প্রথম কোনও স্বামী-স্ত্রী মিলে অলিম্পিক আসরে গিয়েছেন। এতদিন এই নজির কারোরই ছিল না। সেদিক থেকে টোকিওতে চোখ থাকবে অতনু দাস ও দীপিকা কুমারির দিকে। অতনু কলকাতার বরানগরের ছেলে, আর দীপিকার বাড়ি রাঁচি, কিন্তু তাঁদের মধ

টোকিওতে পৌঁছেই প্রস্তুতিতে স্বামী-স্ত্রী জুটি অতনু ও দীপিকা, কোর্টে নামলেন সিন্ধুও

শেষ আপডেট: 19 July 2021 08:49

দ্য ওয়াল ব্যুরো: ভারত থেকে এই প্রথম কোনও স্বামী-স্ত্রী মিলে অলিম্পিক আসরে গিয়েছেন। এতদিন এই নজির কারোরই ছিল না। সেদিক থেকে টোকিওতে চোখ থাকবে অতনু দাস ও দীপিকা কুমারির দিকে। অতনু কলকাতার বরানগরের ছেলে, আর দীপিকার বাড়ি রাঁচি, কিন্তু তাঁদের মধ্যে জাতীয় শিবিরে থাকাকালীন বহুদিনের প্রেম, শেষে গত দু’বছর আগে লকডাউনেই চার হাত এক হয়েছে। সদ্য অলিম্পিক ভিলেজে পা দিয়েই দু’জনেই নেমে পড়লেন কঠোর প্রস্তুতিতে। সোমবার সকালেই তাঁদের দেখা গিয়েছে শ্যুটিং রেঞ্জে। বিশ্বকাপ তিরন্দাজিতে ভারতের জনপ্রিয় ক্রীড়া দম্পতি দারুণ সফল হয়েছেন। দু’জনেই জিতেছেন সোনা। সেদিক থেকে টোকিওতে নামার আগে আত্মবিশ্বাসী তাঁরা। এই অলিম্পিকে অতনু নামছেন তিনটি ইভেন্টে। দীপিকা দুটি ইভেন্টে। পুরুষদের দলগত, ব্যক্তিগত ও মিক্সড ইভেন্টে নামবেন অতনু। আর দীপিকা নামবেন মহিলাদের ব্যক্তিগত ও মিক্সড ইভেন্টে। তীরন্দাজির মিক্সড ইভেন্টে ভারতকে প্রতিনিধিত্ব করছেন তাঁরা।  ১৭ জুলাই নয়াদিল্লি থেকে যে ৮৮ জনের দল টোকিও পৌঁছে গিয়েছেন, তারমধ্যে আরটিপিসিআর টেস্টে সবাই নেগেটিভ। তাই খানিক বিশ্রাম নিয়েই নেমে পড়লেন পদক জয়ের লড়াইয়ে। আসরের দ্বিতীয় দিন ২৪ জুলাই তীরন্দাজির মিক্সড ইভেন্ট রয়েছে। https://twitter.com/worldarchery/status/1416956724662083585 এদিকে, সোমবারই টোকিওতে কোর্টে নেমে পড়লেন পিভি সিন্ধু। গতবার রুপো জিতেছিলেন সিন্ধু, এবার ক্যারোলিনা মারিন নেই, তাই মনে করা হচ্ছে সিন্ধুর সামনে সোনা জয়ের বড় সুযোগ। সাইনা নেহওয়াল না থাকায় এবার ব্যাডমিন্টনে ভারতের পদক জয়ের দায়িত্ব রয়েছে পি ভি সিন্ধুর কাঁধে। ভারতীয় দলের বিদেশি কোচ পার্ক টি স্যাংয়ের কোচিংয়ে এদিন টোকিও-তে অনুশীলনে সামিল পিভি সিন্ধু, সাই প্রনীতরা। দুজনেই ভারতের জার্সি গায়ে নামছেন সিঙ্গলস অভিযানে। অন্যদিকে পুরুষদের ডাবলসে অভিযানে নামবেন চিরাগ শেট্টি-রানকিরেড্ডি জুটি। তার মধ্যেই সানিয়া মির্জা রওনা দেবেন আজ রাতে টোকিওর উদেশ্যে। সানিয়া মিক্সড ডাবলসে রোহন বোপ্পানার সঙ্গে খেলবেন, সিঙ্গলসেও নামবেন এক সন্তানের জননী।

```